Logo
Logo
×

Advertisement

রাজধানী

রাজধানীতে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ১৫

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পিএম

রাজধানীতে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ১৫

ফাইল ছবি

Advertisement

রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনায় পুলিশের পৃথক অভিযানে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। 

সোমবার (৯ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখার উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

মো. আকতার হোসেন জানান, রোববার দিবাগত রাত পৌনে ২টার দিকে রূপনগর থানার সামনে ককটেল ফাটিয়ে পালিয়ে যাওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য আশরাফুলকে (২৭) গ্রেফতার করে পুলিশ।


অন্যদিকে সোমবার সকাল ৭টার দিকে রামপুরা বনশ্রী এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় শ্রাবণ সরদার (২০) ও রবিন (২৭) নামের দুজনকে গ্রেফতার করা হয়। 

এর আগে গত ৫ নভেম্বর ক্যান্টনমেন্ট থানাধীন গল্ফ ক্লাবের সামনে পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলা হয়। এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানা পুলিশ চারজন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পাঁচজন এবং ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) তিনজনকে গ্রেফতার করেছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আশুলিয়ার কোকো ফুডসকে ২ লাখ টাকা জরিমানা

আশুলিয়ার কোকো ফুডসকে ২ লাখ টাকা জরিমানা

রাজধানীর বিভিন্ন স্থানে আ.লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ

রাজধানীর বিভিন্ন স্থানে আ.লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ

থানার সামনে ককটেল ফাটিয়ে পালানোর সময় আ.লীগ সদস্য গ্রেফতার

থানার সামনে ককটেল ফাটিয়ে পালানোর সময় আ.লীগ সদস্য গ্রেফতার

‘চাঁদা না পেয়ে’ ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা, গ্রেফতার ৩

‘চাঁদা না পেয়ে’ ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা, গ্রেফতার ৩

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৫৪১

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৫৪১

রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন

রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন

আরও পড়ুন

সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আটক ২

সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকায় বৃষ্টি-বজ্রপাত

ঢাকায় বৃষ্টি-বজ্রপাত

রাজধানীতে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ১৫

রাজধানীতে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ১৫

স্বাস্থ্যসেবার মান অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যসেবার মান অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম