Logo
Logo
×

Advertisement

রাজধানী

ঢাকায় বৃষ্টি-বজ্রপাত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পিএম

ঢাকায় বৃষ্টি-বজ্রপাত

Advertisement

রাজধানী ঢাকায় সোমবার (৯ নভেম্বর) দুপুরে তীব্র গরম অনুভূত হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে মেঘ জমতে শুরু করে। একপর্যায়ে বইতে থাকে দমকা হাওয়া। কিছুক্ষণ পর শুরু হয় বৃষ্টি। এতে দুপুরের গরম থেকে স্বস্তি মেলে নগরবাসীর। তবে বৃষ্টির সঙ্গে বিভিন্ন এলাকায় ব্যাপক বজ্রপাতও হয়েছে।

রাজধানীর উত্তরা, বিমানবন্দর, কুড়িল, মিরপুর ও সায়েদাবাদসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। এ ছাড়া গাজীপুর, নরসিংদী ও কিশোরগঞ্জেও বৃষ্টি হয়েছে। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা এবং কক্সবাজারেও বৃষ্টিপাত হয়েছে।

এর আগে সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ সময়ে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে

আসছে লঘুচাপ, টানা ৩ দিন বৃষ্টির আভাস যেসব অঞ্চলে

আসছে লঘুচাপ, টানা ৩ দিন বৃষ্টির আভাস যেসব অঞ্চলে

ঢাকাসহ তিন জেলায় বিজিবি মোতায়েন

ঢাকাসহ তিন জেলায় বিজিবি মোতায়েন

রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন

রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন

ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে ককটেল বিস্ফোরণ

ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে ককটেল বিস্ফোরণ

ব্যক্তিগত স্বার্থের চেয়ে দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

ব্যক্তিগত স্বার্থের চেয়ে দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

আরও পড়ুন

১০ সহকারী পুলিশ কমিশনারকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন ডিএমপি কমিশনার

১০ সহকারী পুলিশ কমিশনারকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন ডিএমপি কমিশনার

সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আটক ২

সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকায় বৃষ্টি-বজ্রপাত

ঢাকায় বৃষ্টি-বজ্রপাত

রাজধানীতে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ১৫

রাজধানীতে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ১৫

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম