১০ সহকারী পুলিশ কমিশনারকে র্যাঙ্ক ব্যাজ পরালেন ডিএমপি কমিশনার
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পদোন্নতিপ্রাপ্ত ১০ জন সহকারী পুলিশ কমিশনারকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
সোমবার (৯ নভেম্বর) ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন তিনি।
অনুষ্ঠানে ডিএমপি কমিশনার পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, পদোন্নতি একজন কর্মকর্তার কর্মজীবনের গুরুত্বপূর্ণ অর্জন। একই সঙ্গে এটি নতুন দায়িত্ব ও চ্যালেঞ্জ গ্রহণের সুযোগ তৈরি করে।
তিনি আরও বলেন, কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি জনসেবায় আন্তরিকতা, দায়িত্বশীলতা ও পেশাগত দক্ষতার পরিচয় দিতে হবে।
অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ওসমান গণিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
