শ্রমিকের ছদ্মবেশে নাশকতার ছক, নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেফতার
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১২:১৫ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
গার্মেন্টস শ্রমিকের ছদ্মবেশে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ৩৩ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপি জানায়, শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে তারা বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

-6ae96eb03b1ef.jpg)