Logo
Logo
×

Advertisement

রাজধানী

ঘুসসহ হাতেনাতে আটক লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৩ পিএম

ঘুসসহ হাতেনাতে আটক লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার

ছবি- যুগান্তর

Advertisement

জমির সীমানা নির্ধারণ ও নামজারি করে দেওয়ার বিনিময়ে ৮০ লাখ টাকা ঘুস দাবি করেছিলেন ঢাকার লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলাম। পরবর্তীতে ঘুসের এক লাখ টাকা গ্রহণের সময় তাকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।

দুদক জানায়, অবসরপ্রাপ্ত সৈনিক মো. মনিরুল ইসলাম লালবাগ থানার চর-কামরাঙ্গী মৌজায় বিভিন্ন দাগে থাকা ২৮২ শতাংশ জমির মালিকদের কাছ থেকে নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি গ্রহণ করেন। ওই জমির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির সীমানা পৃথকীকরণ এবং স্কেচম্যাপ তৈরির জন্য গত ২৭ এপ্রিল ঢাকা জেলা প্রশাসক বরাবর আবেদন করেন তিনি।

কিন্তু প্রায় ছয় মাস ধরে লালবাগ রাজস্ব সার্কেলে একাধিকবার যোগাযোগ করেও জমির সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন করতে পারেননি। একপর্যায়ে তাকে ওই কার্যালয়ের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।      

পরে আসাদুল ইসলাম জমির সীমানা নির্ধারণ ও নামজারি সম্পন্ন করে দেওয়ার বিনিময়ে ৮০ লাখ টাকা ঘুস দাবি করেন। বিষয়টি দুদককে জানিয়ে ঘুস গ্রহণের সময় তাকে হাতেনাতে আটকের অনুরোধ জানান মনিরুল ইসলাম।

এর পরিপ্রেক্ষিতে অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুদকের ঢাকা জেলা কার্যালয়-১-এর একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে এক লাখ টাকা ঘুস গ্রহণের সময় সার্ভেয়ার আসাদুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।

তার বিরুদ্ধে দুদকের ঢাকা জেলা কার্যালয়-১-এ মামলা দায়ের এবং আদালতে সোপর্দ করার আইনগত প্রক্রিয়া চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুমিল্লায় নাশকতার ইন্ধনদাতাসহ আটক ৩৮৫

কুমিল্লায় নাশকতার ইন্ধনদাতাসহ আটক ৩৮৫

ঘুসের টাকা মসজিদ মাদ্রাসায় দান করা যাবে কি?

ঘুসের টাকা মসজিদ মাদ্রাসায় দান করা যাবে কি?

ঢাবির হল থেকে ছাত্রলীগ নেতা আটক

ঢাবির হল থেকে ছাত্রলীগ নেতা আটক

দেশে আনা ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক

দেশে আনা ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক

অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের স্লোগানের ভিডিও ভাইরাল, আটক ৪

অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের স্লোগানের ভিডিও ভাইরাল, আটক ৪

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৩৬

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৩৬

আরও পড়ুন

মিরপুরে বিক্ষোভে দুষ্কৃতিকারীদের সংশ্লিষ্টতা, কঠোর হুঁশিয়ারি পুলিশের

মিরপুরে বিক্ষোভে দুষ্কৃতিকারীদের সংশ্লিষ্টতা, কঠোর হুঁশিয়ারি পুলিশের

শ্রমিকের ছদ্মবেশে নাশকতার ছক, নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেফতার

শ্রমিকের ছদ্মবেশে নাশকতার ছক, নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেফতার

ঘুসসহ হাতেনাতে আটক লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার

ঘুসসহ হাতেনাতে আটক লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার

মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ

মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম