Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুমিল্লায় নাশকতার ইন্ধনদাতাসহ আটক ৩৮৫

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৮ পিএম

কুমিল্লায় নাশকতার ইন্ধনদাতাসহ আটক ৩৮৫

প্রতীকী ছবি

Advertisement

কুমিল্লায় বিভিন্ন শিল্প কারখানায় শ্রমিক বিশৃঙ্খলা সৃষ্টির উসকানিদাতা, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য, কিশোর গ্যাং এবং মাদকসহ নানা অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে একযোগে ব্যাপক সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। 

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত পরিচালিত এই যৌথ অভিযানে ৩৮৫ জনকে আটক করা হয়েছে। 

পুলিশ জানায়, কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে জেলা পুলিশের সব ইউনিট, ডিবি পুলিশ এবং ১৮টি থানা এলাকার পুলিশ সদস্যরা একযোগে এই বিশেষ অভিযানে অংশ নেন। অভিযানে শিল্প কারখানায় শ্রমিকদের আন্দোলনে সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানি দেওয়ার অভিযোগে মূল উসকানিদাতা মাসুদ রানাকে (২৬) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। তিনি দীর্ঘদিন ধরে অনলাইনের মাধ্যমে শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে আন্দোলন উসকে দেওয়ার চেষ্টা করে আসছিলেন।

এছাড়া কুমিল্লা নগরীসহ জেলার প্রতিটি থানা এলাকার যেখানে বখাটে ও কিশোর গ্যাংয়ের আনাগোনা রয়েছে, সেসব স্থানে একযোগে সাঁড়াশি তল্লাশি চালানো হয়। অভিযানে মাদক ব্যবসায়ী, সেবনকারী, ছিনতাইকারী, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য, কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৩৮৫ জনকে আটক করা হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি মাঠে থেকে তদারকি করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, উদীয়মান কিশোর ও তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা, পড়ার টেবিলে ফিরিয়ে আনা এবং একটি নিরাপদ নগরী গড়ার লক্ষ্যে এ ধরনের নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জেলা পুলিশ কিশোর অপরাধ দমনে শতভাগ বদ্ধপরিকর।

তবে সাধারণ মানুষের সুরক্ষার কথা বিবেচনায় রেখে এই অভিযানে যাতে কোনো নিরপরাধ মানুষ কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশের কঠোর মনিটরিং ও পর্যবেক্ষণ রয়েছে। অপরাধ নির্মূলে জেলা পুলিশের এ ধরণের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঘুসসহ আটক লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার

ঘুসসহ আটক লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার

এনজিওর মামলায় গৃহবধূ গ্রেফতারের পর জামিন

এনজিওর মামলায় গৃহবধূ গ্রেফতারের পর জামিন

২৭ মামলার আসামি মইন্যা ডাকাত ও ৫ মামলায় তার ছেলে গ্রেফতার

২৭ মামলার আসামি মইন্যা ডাকাত ও ৫ মামলায় তার ছেলে গ্রেফতার

সুষ্ঠু ও নিরপেক্ষ ইউপি নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: ড.খন্দকার মারুফ

সুষ্ঠু ও নিরপেক্ষ ইউপি নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: ড.খন্দকার মারুফ

ঢাবির হল থেকে ছাত্রলীগ নেতা আটক

ঢাবির হল থেকে ছাত্রলীগ নেতা আটক

দেশে আনা ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক

দেশে আনা ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক

আরও পড়ুন

শ্রমিক বিক্ষোভে পালটাপালটি ধাওয়া, উত্তপ্ত গাজীপুর

শ্রমিক বিক্ষোভে পালটাপালটি ধাওয়া, উত্তপ্ত গাজীপুর

আপত্তিকর ভিডিও ভাইরাল: জামায়াত নেতার পদ স্থগিত

আপত্তিকর ভিডিও ভাইরাল: জামায়াত নেতার পদ স্থগিত

বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ

বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ

কুমিল্লায় নাশকতার ইন্ধনদাতাসহ আটক ৩৮৫

কুমিল্লায় নাশকতার ইন্ধনদাতাসহ আটক ৩৮৫

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম