Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আপত্তিকর ভিডিও ভাইরাল: জামায়াত নেতার পদ স্থগিত

Advertisement

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৪ পিএম

আপত্তিকর ভিডিও ভাইরাল: জামায়াত নেতার পদ স্থগিত

ছবি: সংগৃহীত

Advertisement

ময়মনসিংহ নগর জামায়াতের এক নেতার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তার রুকন পদ স্থগিত করা হয়েছে। মো. শহীদুল্লাহ (৪৬) নামে ওই জামায়াত নেতার অভিযোগ তিনি ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় জরুরি সভা ডেকে দলের মহানগর কমিটি এ সিদ্ধান্ত নেয়।

মো. শহীদুল্লাহ (৪৬) ময়মনসিংহ নগরের নতুন বাজার থানা শাখার রুকনের দায়িত্বে ছিলেন। তিনি নগরের নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী।

‘জেন-জেড ময়মনসিংহ’ নামে একটি ফেসবুক গ্রুপে ভিডিও ও ছবি পোস্ট করে তাতে লেখা হয়, ‘প্রবাসীর স্ত্রীর সঙ্গে ময়মনসিংহ ওয়ার্ড জামায়াত নেতার অন্তরঙ্গ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।’ ওই পোস্টে তার সঙ্গে নির্বাচনি প্রচারণায় সিটি মেয়র প্রার্থী শহিদুল্লাহ কায়সারের ঘনিষ্ঠতা দেখা গেছে বলে জানানো হয়।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. শহীদুল্লাহ। এতে তিনি অভিযোগে উল্লেখ করেন, অজ্ঞাতনামা ব্যক্তি তার ও পরিবারের ক্ষতি এবং মানহানি করার উদ্দেশে তার ও তার স্ত্রীর ছবি সংগ্রহ করে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সম্পাদনা করে ছবি ও ভিডিও তৈরি করেছে।

জামায়াত নেতা মো. শহীদুল্লাহ বলেন, ভিডিওটি আমার স্ত্রীর সঙ্গে ধারণ করা। কীভাবে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা আমি বলতে পারছি না। অজ্ঞাতনামা কেউ শত্রুতাবশত আমার মোবাইল থেকে এটি ছড়িয়ে দিয়ে থাকতে পারে।

ময়মনসিংহ সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচনের জন্য জামায়াত ইসলামীর দলীয় প্রার্থী হিসেবে মহানগর জামায়াতের সেক্রেটারি শহিদুল্লাহ কায়সার প্রচারণা কার্যক্রম চালাচ্ছেন।

এ বিষয়ে তিনি বলেন, জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে গণসংযোগের সময় আমার সঙ্গে বিভিন্ন এলাকার লোকজন থাকেন। বিভিন্ন রাজনৈতিক দলের লোকজনও সেখানে অংশ নেন। ওই ব্যক্তি (মো. শহীদুল্লাহ) হয়তো কোনো এক গণসংযোগে ছিলেন। সেই সময়ের একটি ছবি ব্যবহার করে বিরোধী একটি গ্রুপ সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে জড়িয়ে প্রচারণা চালাচ্ছে।

সোমবার সন্ধ্যার পর জামায়াতের ময়মনসিংহ মহানগর কমিটির জরুরি সভায় মো. শহীদুল্লাহ্‌র রুকন পদ স্থগিত করা হয়।

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসান বলেন, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ওই নেতার ব্যক্তিগত। ওই নেতার দাবি, ভিডিওটি তার স্ত্রীর সঙ্গে ধারণ করা। তার মোবাইল হ্যাক করে বা অন্য কোনোভাবে কে বা কারা ভিডিওটি ছড়িয়ে দিয়েছে, তা তিনি জানেন না। এ ঘটনায় তিনি সাইবার আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। বিষয়টি বিবেচনায় নিয়ে আপাতত তার রুকনিয়ত স্থগিত করা হয়েছে। এটি নৈতিক স্খলনজনিত বিষয় বিবেচনায় নিয়েই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জামায়াত আমিরের অনুমতি নিয়ে সব সত্য প্রকাশ করব: আখতারুজ্জামান

জামায়াত আমিরের অনুমতি নিয়ে সব সত্য প্রকাশ করব: আখতারুজ্জামান

জামায়াত নেতা আখতারুজ্জামানের কারামুক্তি

জামায়াত নেতা আখতারুজ্জামানের কারামুক্তি

টিআইবির প্রতিবেদনের নিন্দা জানাল জামায়াত

টিআইবির প্রতিবেদনের নিন্দা জানাল জামায়াত

জামায়াত জোট ছাড়লে এনসিপি তিন খণ্ডে বিভক্ত হবে: আবু হানিফ

জামায়াত জোট ছাড়লে এনসিপি তিন খণ্ডে বিভক্ত হবে: আবু হানিফ

জামায়াতের ছত্রছায়ায় থাকলে এনসিপি পরগাছায় পরিণত হবে: রাশেদ খাঁন

জামায়াতের ছত্রছায়ায় থাকলে এনসিপি পরগাছায় পরিণত হবে: রাশেদ খাঁন

জামায়াত নেতা আখতারুজ্জামানের জামিন স্থগিত চেয়ে আপিল

জামায়াত নেতা আখতারুজ্জামানের জামিন স্থগিত চেয়ে আপিল

আরও পড়ুন

সব অবৈধ ক্লিনিক ফ্যাসিস্ট সরকারের আমলে চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সব অবৈধ ক্লিনিক ফ্যাসিস্ট সরকারের আমলে চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

টঙ্গীর বিসিকে মোড়ে মোড়ে বিএনপির অবস্থান

টঙ্গীর বিসিকে মোড়ে মোড়ে বিএনপির অবস্থান

বিএনপি নেতা বোরহানকে দল থেকে বহিষ্কার

বিএনপি নেতা বোরহানকে দল থেকে বহিষ্কার

শ্রমিক বিক্ষোভে পালটাপালটি ধাওয়া, উত্তপ্ত গাজীপুর

শ্রমিক বিক্ষোভে পালটাপালটি ধাওয়া, উত্তপ্ত গাজীপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম