Logo
Logo
×

Advertisement

জাতীয়

জামায়াত নেতা আখতারুজ্জামানের জামিন স্থগিত চেয়ে আপিল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পিএম

জামায়াত নেতা আখতারুজ্জামানের জামিন স্থগিত চেয়ে আপিল

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় জামায়াত নেতা আখতারুজ্জামানের জামিন স্থগিত চেয়ে আবেদন করা হয়। ছবি: সংগৃহীত

Advertisement

বিমানবন্দরে হট্টগোলের ঘটনায় করা মামলায় সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

সোমবার (২ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়। আবেদনের ওপর সুপ্রিম কোর্টের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে রোববার (১ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ আখতারুজ্জামানকে জামিন দেন।

মামলার বিবরণ অনুযায়ী, গত ২ অক্টোবর বিকালে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএস এলাকার বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরদিন জিজ্ঞাসাবাদের জন্য আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ৪ অক্টোবর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। ওই দিন তার জামিন আবেদনও নামঞ্জুর করা হয়।  

পরে ২৬ অক্টোবর ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫-এর বিচারক মো. সাদেকীন হাবিব বাপ্পী তার জামিন আবেদন নামঞ্জুর করেন। এরপর জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি। শুনানি শেষে হাইকোর্ট তাকে জামিন দেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ১ অক্টোবর বিমানবন্দরে অব্যবস্থাপনা, লাগেজ ট্রলির সংকট, লাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি না পাওয়াকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি হুমকি-ধমকিতে গড়ায়। পরে বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এনসিপির জামায়াত জোট ছাড়ার বিষয়ে যা জানা গেল

এনসিপির জামায়াত জোট ছাড়ার বিষয়ে যা জানা গেল

পোশাকশিল্পে অস্থিরতা: সরকারকে যে পরামর্শ দিলেন জামায়াত আমির

পোশাকশিল্পে অস্থিরতা: সরকারকে যে পরামর্শ দিলেন জামায়াত আমির

আলজেরিয়ার প্রেসিডেন্টকে জামায়াত আমিরের চিঠি

আলজেরিয়ার প্রেসিডেন্টকে জামায়াত আমিরের চিঠি

একদিনের ব্যবধানে সুর বদলে গেল জামায়াত প্রার্থীর

একদিনের ব্যবধানে সুর বদলে গেল জামায়াত প্রার্থীর

কুমিল্লা জামায়াতের দুই শীর্ষ নেতা বহিষ্কার

কুমিল্লা জামায়াতের দুই শীর্ষ নেতা বহিষ্কার

সেই জামায়াত নেতার বাড়ি ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ লোকজন

আপত্তিকর ভি‌ডিও ভাইরাল সেই জামায়াত নেতার বাড়ি ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ লোকজন

আরও পড়ুন

ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক ও তার স্বার্থসংশ্লিষ্ট ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক ও তার স্বার্থসংশ্লিষ্ট ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ

টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ

হাম উপসর্গে আরও ৩ মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ মৃত্যু

এমপিও শিক্ষকদের নতুন পে-স্কেলে ৩২৬৭ কোটি টাকা চাইল শিক্ষা মন্ত্রণালয়

এমপিও শিক্ষকদের নতুন পে-স্কেলে ৩২৬৭ কোটি টাকা চাইল শিক্ষা মন্ত্রণালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম