Logo
Logo
×

Advertisement

রাজনীতি

টিআইবির প্রতিবেদনের নিন্দা জানাল জামায়াত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১০:২৫ পিএম

টিআইবির প্রতিবেদনের নিন্দা জানাল জামায়াত

Advertisement

‘বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রাতিষ্ঠানিক সুশাসন’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (২ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রকাশিত প্রতিবেদনটির সমালোচনা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের সব স্তরে গণতান্ত্রিক চর্চা করে। একই সঙ্গে সংগঠনের বিভিন্ন স্তরে নারীদের কার্যক্রম ও কমিটি রয়েছে। অথচ টিআইবির গবেষণা প্রতিবেদনে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পর্যায়ে কমিটিতে নারীদের কোনো অংশগ্রহণ নেই’ বলে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা অসত্য ও বিভ্রান্তিমূলক।

তিনি বলেন, প্রতিবেদনে দেওয়া এ তথ্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন তিনি।

জামায়াতের সাংগঠনিক কাঠামোর তথ্য তুলে ধরে গোলাম পরওয়ার বলেন, সংগঠনটির অন্যতম দুটি ফোরাম হলো কেন্দ্রীয় কর্মপরিষদ ও কেন্দ্রীয় মজলিসে শূরা। বর্তমান কেন্দ্রীয় কর্মপরিষদে ২১ জন নারী সদস্য এবং কেন্দ্রীয় মজলিসে শূরায় ১২২ জন নারী সদস্য রয়েছেন। এ ছাড়া দলটির রুকন বা সদস্যদের মধ্যে নারী সদস্যের হার প্রায় ৪৩ শতাংশ।

বিবৃতিতে তিনি আরও বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতো দায়িত্বশীল সংস্থার পক্ষ থেকে অসত্য তথ্যনির্ভর প্রতিবেদন প্রকাশ অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও দায়িত্বহীনতার পরিচয়। ভবিষ্যতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে কোনো প্রকাশনা বা প্রতিবেদন তৈরির ক্ষেত্রে আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জামায়াত জোট ছাড়লে এনসিপি তিন খণ্ডে বিভক্ত হবে: আবু হানিফ

জামায়াত জোট ছাড়লে এনসিপি তিন খণ্ডে বিভক্ত হবে: আবু হানিফ

জামায়াতের ছত্রছায়ায় থাকলে এনসিপি পরগাছায় পরিণত হবে: রাশেদ খাঁন

জামায়াতের ছত্রছায়ায় থাকলে এনসিপি পরগাছায় পরিণত হবে: রাশেদ খাঁন

জামায়াত নেতা আখতারুজ্জামানের জামিন স্থগিত চেয়ে আপিল

জামায়াত নেতা আখতারুজ্জামানের জামিন স্থগিত চেয়ে আপিল

এনসিপির জামায়াত জোট ছাড়ার বিষয়ে যা জানা গেল

এনসিপির জামায়াত জোট ছাড়ার বিষয়ে যা জানা গেল

পোশাকশিল্পে অস্থিরতা: সরকারকে যে পরামর্শ দিলেন জামায়াত আমির

পোশাকশিল্পে অস্থিরতা: সরকারকে যে পরামর্শ দিলেন জামায়াত আমির

দলগুলোর এত টাকা আসে কোথা থেকে

আয়-ব্যয়ের গবেষণা শেষে টিআইবির প্রশ্ন দলগুলোর এত টাকা আসে কোথা থেকে

আরও পড়ুন

টিআইবির প্রতিবেদনের নিন্দা জানাল জামায়াত

টিআইবির প্রতিবেদনের নিন্দা জানাল জামায়াত

পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে ছাগল-ল্যাপটপ চুরি বেড়ে যাবে: রাশেদ খাঁন

পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে ছাগল-ল্যাপটপ চুরি বেড়ে যাবে: রাশেদ খাঁন

‘সরকারের ব্যর্থতা ও অব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক সংকটকে প্রকট করে তুলেছে’

‘সরকারের ব্যর্থতা ও অব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক সংকটকে প্রকট করে তুলেছে’

‘পোশাক খাতকে অস্থিতিশীল করতে উসকানি দিচ্ছে অপশক্তি’

‘পোশাক খাতকে অস্থিতিশীল করতে উসকানি দিচ্ছে অপশক্তি’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম