কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৩৬
Advertisement
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লা জেলার ১৮টি থানায় মাদক, ছিনতাই এবং কিশোর গ্যাং বিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। এতে মোট ২৩৬ জনকে আটক করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত চলে এ অভিযান।
পুলিশ জানায়, কুমিল্লা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামানের নির্দেশে জেলার ১৮টি থানা এলাকায় একযোগে এ অভিযান চালানো হয়। জেলা পুলিশের সব ইউনিট ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এতে অংশ নেয়। বিশেষ করে কুমিল্লা মহানগরীসহ প্রতিটি থানা এলাকার বিভিন্ন পয়েন্টে, যেখানে উদীয়মান কিশোর ও বখাটেদের আড্ডা ও উৎপাত বেশি, সেসব স্থানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি উপস্থিত থেকে অভিযান পরিচালনা করেন।
পরবর্তীতে আটকদের অপরাধে সম্পৃক্ততা নিবিড়ভাবে যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে অপরাধে জড়িত থাকার প্রমাণ মেলায় ১০৭ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। অন্যদিকে, অপরাধের সত্যতা না থাকায় কিংবা প্রাথমিক সতর্কতার অংশ হিসেবে ১২৯ জনকে মুচলেকায় স্ব-স্ব অভিভাবক ও জিম্মাদারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, উঠতি বয়সি কিশোররা যাতে কোনোভাবেই অপরাধমূলক কর্মকাণ্ডের দিকে ধাবিত না হতে পারে, সেজন্য নিয়মিতভাবেই এ ধরনের ঝটিকা ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অভিযানে যেন কোনো নিরীহ ও নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে কঠোর মনিটরিং করা হচ্ছে। কুমিল্লায় যেকোনো মূল্যে মাদক ছিনতাই এবং কিশোর অপরাধ দমনে জেলা পুলিশ বদ্ধপরিকর।
