Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ইউএনও’র দরজায় বার্তা, বিনা অনুমতিতে জুতাসহ প্রবেশ করুন

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৮:২১ পিএম

ইউএনও’র দরজায় বার্তা, বিনা অনুমতিতে জুতাসহ প্রবেশ করুন

ছবি: যুগান্তর

Advertisement

কুমিল্লার বরুড়ায় ইউএনও অফিসের সামনে ব্যতিক্রমী এক সাইনবোর্ডের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে লেখা রয়েছে ‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ প্রবেশ করুন’।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি তার কার্যালয়ের দরজায় এমন বার্তা টাঙিয়েছেন। সেবাপ্রত্যাশীদের ভোগান্তি কমানো এবং প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব ঘোচাতেই তার এ উদ্যোগ বলে জানা গেছে। 

শুক্রবার (৩০ অক্টোবর) ইউএনওর কার্যালয়ের দরজার এ বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

এতে দেখা গেছে, কার্যালয়ের প্রবেশপথে নেমপ্লেটের পাশে লেখা রয়েছে, ‘অফিসে প্রবেশের জন্য অনুমতির প্রয়োজন নেই, জুতাসহ প্রবেশ করুন।’ অর্থাৎ, ইউএনওর কক্ষে প্রবেশের আগে আলাদা অনুমতি নেওয়া বা জুতা খুলে রাখার প্রয়োজন নেই।

উপজেলা প্রশাসনকে সাধারণ মানুষের আরও কাছে নিয়ে আসা এবং সেবাপ্রত্যাশীরা যেন সহজেই ইউএনওর কাছে তাদের সমস্যার কথা জানাতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ছোট্ট এই বার্তার মাধ্যমে সরকারি দপ্তরকে মানুষের জন্য আরও উন্মুক্ত ও সহজলভ্য করার প্রত্যয় ফুটে উঠেছে।

উপজেলা সদরের ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, অতীতে দেখেছি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে প্রবেশ করতে অনেক বাধা-বিপত্তি ছিল। এক্ষেত্রে দালাল এবং স্থানীয় রাজনৈতিক নেতাদের দ্বারস্থ হতে হতো। বর্তমান ইউএনও এসে জনগণের সঙ্গে সেতুবন্ধন তৈরি করার জন্য ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই।

স্থানীয় বাসিন্দা শাহীন আলম বলেন, এই উদ্যোগের ফলে সাধারণ মানুষের সঙ্গে সরকারি কর্মকর্তাদের দূরত্ব কমবে। এতে দালালদের দৌরাত্ম্য কমবে। পাশাপাশি যথাযথ সেবা নিশ্চিত হবে। ভুক্তভোগীরা সরাসরি কর্মকর্তার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে আলাপ-আলোচনা করতে পারবে। ইউএনওর এমন উদারতা যেন সব সময় বজায় থাকে সেই প্রত্যাশা করছি। 

সেবাপ্রত্যাশীদের ভোগান্তি কমাতে এবং সরকারি দপ্তরে মানুষের সহজ প্রবেশাধিকার নিশ্চিত করতে নেওয়া এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, এমন জনবান্ধব পদক্ষেপ প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ আরও সহজ ও মানবিক করে তুলতে পারে।

এ বিষয়ে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি বলেন, জনসাধারণের সঙ্গে দূরত্ব কমাতেই আমি এমন উদ্যোগ নিয়েছি। সাধারণ সেবাপ্রত্যাশীরা যেন এ কার্যালয়কে তাদের নিজস্ব কার্যালয় মনে করে সেজন্যই উদ্যোগটি নেওয়া হয়েছে। সরকারি দপ্তর মানুষের সেবা দেওয়ার জন্য। সেবাপ্রত্যাশীরা যেন কোনো সংকোচ বা দ্বিধা ছাড়াই তাদের প্রয়োজনের কথা জানাতে পারেন, সে জন্যই কার্যালয়ের সামনে এ বার্তা দেওয়া হয়েছে। আমার কক্ষে আসতে আলাদা অনুমতির প্রয়োজন নেই, জুতা খুলেও প্রবেশ করতে হবে না। সবাই যেন সহজে প্রশাসনের কাছে এসে সেবা নিতে পারেন এটাই আমার প্রত্যাশা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ৩৫১

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ৩৫১

বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সহিদুল হকের শোকসভা

বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সহিদুল হকের শোকসভা

গণতন্ত্র উত্তরণে তারেক রহমানের নেতৃত্বের কোনো বিকল্প নেই: খন্দকার মারুফ

গণতন্ত্র উত্তরণে তারেক রহমানের নেতৃত্বের কোনো বিকল্প নেই: খন্দকার মারুফ

সীমান্তে ২৫ হাজার টাপেন্টাডলসহ অর্ধকোটি টাকার মাদক জব্দ

সীমান্তে ২৫ হাজার টাপেন্টাডলসহ অর্ধকোটি টাকার মাদক জব্দ

লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ

লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ

‘আমি টাকা চাই না, ইয়াছিনকে আমার স্বামী হিসেবে চাই’

‘আমি টাকা চাই না, ইয়াছিনকে আমার স্বামী হিসেবে চাই’

আরও পড়ুন

এমপি আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রে সুপারিশ করবে জেলা বিএনপি

এমপি আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রে সুপারিশ করবে জেলা বিএনপি

মাগুরায় যুবদল নেতা হত্যাকাণ্ডের জট খুলছে

মাগুরায় যুবদল নেতা হত্যাকাণ্ডের জট খুলছে

ইউএনও’র দরজায় বার্তা, বিনা অনুমতিতে জুতাসহ প্রবেশ করুন

ইউএনও’র দরজায় বার্তা, বিনা অনুমতিতে জুতাসহ প্রবেশ করুন

টাকা নিয়ে আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ, পুলিশ সদস্য ক্লোজড

টাকা নিয়ে আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ, পুলিশ সদস্য ক্লোজড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম