Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সীমান্তে ২৫ হাজার টাপেন্টাডলসহ অর্ধকোটি টাকার মাদক জব্দ

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পিএম

সীমান্তে ২৫ হাজার টাপেন্টাডলসহ অর্ধকোটি টাকার মাদক জব্দ

জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ৩০ হাজার ৮০০ টাকা।

Advertisement

কুমিল্লার আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৫ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট, ২৪ কেজি গাঁজা ও ১১৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ৩০ হাজার ৮০০ টাকা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ১০ বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, নিয়মিত চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনের অংশ হিসেবে বৃহস্পতিবার কুমিল্লা ব্যাটালিয়নের অধীন বিবিরবাজার বিওপি ও বৌয়ারাবাজার বিওপির টহল দল সীমান্ত এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সীমান্ত থেকে আনুমানিক ৩০০ ও ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিবিরবাজার স্থলবন্দর ও দক্ষিণ সূর্যনগর এলাকায় অভিযান চালিয়ে ১১৭ বোতল ইস্কাফ সিরাপ, ২৪ কেজি গাঁজা ও ২৫ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক ব্যক্তি ও জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ও মাদকদ্রব্য কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গণতন্ত্র উত্তরণে তারেক রহমানের নেতৃত্বের কোনো বিকল্প নেই: খন্দকার মারুফ

গণতন্ত্র উত্তরণে তারেক রহমানের নেতৃত্বের কোনো বিকল্প নেই: খন্দকার মারুফ

লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ

লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ

‘আমি টাকা চাই না, ইয়াছিনকে আমার স্বামী হিসেবে চাই’

‘আমি টাকা চাই না, ইয়াছিনকে আমার স্বামী হিসেবে চাই’

বুলেট বৈরাগী হত্যা: চার্জশিটে ৫ জন, ৩ আসামি ‘ভাসমান’

বুলেট বৈরাগী হত্যা: চার্জশিটে ৫ জন, ৩ আসামি ‘ভাসমান’

একই পাড়ায় শ্যালক-দুলাভাই চেয়ারম্যান প্রার্থী, বেকায়দায় গ্রামবাসী

একই পাড়ায় শ্যালক-দুলাভাই চেয়ারম্যান প্রার্থী, বেকায়দায় গ্রামবাসী

৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার: মামলায় যুবকের যাবজ্জীবন

৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার: মামলায় যুবকের যাবজ্জীবন

আরও পড়ুন

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় সিনিয়র নাগরিকদের মিডিয়া লিটারেসিতে সহায়তা করতে তরুণদের প্রতি আহ্বান তথ্য উপদেষ্টার

সিনিয়র নাগরিকদের মিডিয়া লিটারেসিতে সহায়তা করতে তরুণদের প্রতি আহ্বান তথ্য উপদেষ্টার

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

গণতন্ত্র উত্তরণে তারেক রহমানের নেতৃত্বের কোনো বিকল্প নেই: খন্দকার মারুফ

গণতন্ত্র উত্তরণে তারেক রহমানের নেতৃত্বের কোনো বিকল্প নেই: খন্দকার মারুফ

ইটভাটার কাছে শিশুর লাশ, হাসপাতালে মারা গেলেন বাবা

ইটভাটার কাছে শিশুর লাশ, হাসপাতালে মারা গেলেন বাবা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম