Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ৩৫১

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১২:২৪ পিএম

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ৩৫১

প্রতীকী ছবি

Advertisement

কুমিল্লা জেলাজুড়ে মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশ একযোগে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে। অভিযানে মোট ৩৫১ জনকে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানা এলাকা এবং মহানগরীর বিভিন্ন পয়েন্টে জেলা পুলিশের সব ইউনিট ও গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এ অভিযান চালায়। 

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

পুলিশ জানায়, অভিযানে জেলা পুলিশের শীর্ষ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি মাঠে থেকে তদারকি করেন। আটকদের অপরাধের সম্পৃক্ততা যাচাই-বাছাই শেষে ১৩২ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যদিকে, অপরাধে সরাসরি সম্পৃক্ততা না থাকা এবং প্রাথমিক সতর্কতার অংশ হিসেবে ২১৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

জেলা পুলিশ সূত্রে আরও জানা যায়, মাদক, ছিনতাই ও কিশোর অপরাধ দমনে গত ২৩ সেপ্টেম্বর থেকে কুমিল্লাজুড়ে বিশেষ এ অভিযান শুরু হয়। ২৩ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জেলাজুড়ে মোট ৫ হাজার ২৪৬ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে মুচলেকা দিয়ে মোট ৩ হাজার ১৫১ জনকে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয় এবং বিভিন্ন অপরাধে জড়িত ২ হাজার ৯৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান জানান, উঠতি বয়সি তরুণরা যেন কোনোভাবেই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে না পারে, সে লক্ষে জেলা পুলিশ নিয়মিতভাবে এই প্রতিরোধমূলক অভিযান চালিয়ে যাচ্ছে। অভিযানের সময় যাতে কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর তদারকি রাখা হচ্ছে।

তিনি আরও জানান, জেলা থেকে কিশোর অপরাধ, মাদক ও ছিনতাই নির্মূল করতে কুমিল্লা জেলা পুলিশ বদ্ধপরিকর এবং এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক

চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক

বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সহিদুল হকের শোকসভা

বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সহিদুল হকের শোকসভা

গণতন্ত্র উত্তরণে তারেক রহমানের নেতৃত্বের কোনো বিকল্প নেই: খন্দকার মারুফ

গণতন্ত্র উত্তরণে তারেক রহমানের নেতৃত্বের কোনো বিকল্প নেই: খন্দকার মারুফ

সীমান্তে ২৫ হাজার টাপেন্টাডলসহ অর্ধকোটি টাকার মাদক জব্দ

সীমান্তে ২৫ হাজার টাপেন্টাডলসহ অর্ধকোটি টাকার মাদক জব্দ

লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ

লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ

‘আমি টাকা চাই না, ইয়াছিনকে আমার স্বামী হিসেবে চাই’

‘আমি টাকা চাই না, ইয়াছিনকে আমার স্বামী হিসেবে চাই’

আরও পড়ুন

চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক

চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক

ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার

ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ৩৫১

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ৩৫১

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামানত হারালেন তিন প্রার্থী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামানত হারালেন তিন প্রার্থী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম