Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামানত হারালেন তিন প্রার্থী

Advertisement

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১১:৪৪ এএম

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামানত হারালেন তিন প্রার্থী

ছবি: সংগৃহীত

Advertisement

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত রক্ষা করতে পারেননি তিন প্রার্থী। 

তাদের মধ্যে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক পেয়েছেন মাত্র ৪৫০ ভোট। অন্য দুজন হলেন- বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম। ঘোষিত ফলাফলে এই তিন প্রার্থীর সম্মিলিত ভোট ৪ হাজার ৫৭৫।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে জেলা শিল্পকলা একাডেমিতে স্থাপিত নির্বাচনি ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে ঘোষিত বেসরকারি ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম ১৮৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, বটগাছ প্রতীকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আবদুল আলীম নিজামী পেয়েছেন ৮৩৬ ভোট। হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ২৮৯ ভোট। আর ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক পেয়েছেন ৪৫০ ভোট।

নির্বাচনে মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশের হিসাব অনুযায়ী, জামানত রক্ষা করতে প্রত্যেক প্রার্থীর অন্তত ৪১ হাজার ৭৯২ ভোট পাওয়ার প্রয়োজন ছিল। কিন্তু আবদুল আলীম নিজামী প্রয়োজনীয় ভোটের তুলনায় ৪০ হাজার ৯৫৬ ভোট কম পেয়েছেন। খাদেমুল ইসলাম কম পেয়েছেন ৩৮ হাজার ৫০৩ ভোট এবং ওমর ফারুক কম পেয়েছেন ৪১ হাজার ৩৪২ ভোট। 

অন্যদিকে, আসনটিতে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ১ লাখ ৩১ হাজার ৪০৪।

ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার  ৫ লাখ ১৫ হাজার ৮৫১ জন। মোট ভোটকেন্দ্রের ১৮৫টির ফলাফল ঘোষণা করা হয়েছে। এসব কেন্দ্রে মোট ভোট পড়েছে ৩ লাখ ৩৪ হাজার ৩৩০টি। এর মধ্যে বৈধ ভোট ৩ লাখ ২৯ হাজার ৫টি এবং বাতিল ভোট ৫ হাজার ৩২৫টি। ঘোষিত হিসাবে ভোট পড়ার হার ৬৪ দশমিক ৮১ শতাংশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দেলাওয়ারকে অভিনন্দন জানিয়ে যা বললেন ফাহাম আব্দুস সালাম

দেলাওয়ারকে অভিনন্দন জানিয়ে যা বললেন ফাহাম আব্দুস সালাম

জামায়াতের জান্নাতের টিকিট আর কাজে দেবে না: রাশেদ খাঁন

জামায়াতের জান্নাতের টিকিট আর কাজে দেবে না: রাশেদ খাঁন

বিপুল ভোটে জিতলেন বিএনপির ফয়সল

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিপুল ভোটে জিতলেন বিএনপির ফয়সল

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: ইসি সচিব

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: ইসি সচিব

ভোট কারচুপির অভিযোগে বিক্ষোভের ডাক জামায়াতের

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ভোট কারচুপির অভিযোগে বিক্ষোভের ডাক জামায়াতের

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী

আরও পড়ুন

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ৩৫১

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ৩৫১

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামানত হারালেন তিন প্রার্থী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামানত হারালেন তিন প্রার্থী

গাজীপুরে সেফটিক ট্যাংক বিস্ফোরণে নিহত ১

গাজীপুরে সেফটিক ট্যাংক বিস্ফোরণে নিহত ১

বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সহিদুল হকের শোকসভা

বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সহিদুল হকের শোকসভা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম