Logo
Logo
×

Advertisement

জাতীয়

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: ইসি সচিব

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫০ পিএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: ইসি সচিব

ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি: সংগৃহীত

Advertisement

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অত্যন্ত সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এসব কথা বলেন তিনি।

সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ টানা বিকাল ৪টা পর্যন্ত চলে। নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সার্বিক ভোটগ্রহণ প্রক্রিয়া চলাকালে কোথায়ও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আখতার আহমেদ জানান, নির্ধারিত সময় সকাল ৮টা থেকে বিকাল ৪টার মধ্যে সবকটি কেন্দ্রে সফলভাবে ভোটগ্রহণ শেষ হয়। বিকাল ৪টার মধ্যেই সব কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয় এবং ওই সময়ে কেন্দ্রগুলোর বাইরে কোনো অপেক্ষমাণ ভোটার ছিলেন না। 

ভোটগ্রহণ চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একজন প্রিজাইডিং কর্মকর্তার ছবি না থাকা সংক্রান্ত ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে কথা বলেন ইসি সচিব। তিনি স্পষ্টভাবে জানান, বিষয়টি নজরে আসার পরই তা গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই করা হয়েছে। কেন্দ্রীয় ডেটাবেজের সঙ্গে তথ্য মিলিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় শতভাগ নিশ্চিত করা হয় এবং এই সংক্রান্ত সার্বিক কার্যক্রমে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্টদেরও পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিয়ে সন্তুষ্ট করা হয়েছে।

এদিকে নির্বাচন চলাকালে ভুয়া ভোটার হিসেবে তিনজনকে আটকের ঘটনার বিষয়ে ইসি সচিব বলেন, ভুয়া ভোটার সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে তা সত্য, তবে তাৎক্ষণিকভাবে তাদের কোনো রাজনৈতিক পরিচয় বা সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিষয়টি আইন প্রয়োগকারী সংস্থা খতিয়ে দেখছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভোট কারচুপির অভিযোগে বিক্ষোভের ডাক জামায়াতের

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ভোট কারচুপির অভিযোগে বিক্ষোভের ডাক জামায়াতের

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী

কর্মীদের ভালোবাসায় কাঁদলেন মির্জা ফয়সল

কর্মীদের ভালোবাসায় কাঁদলেন মির্জা ফয়সল

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

উপনির্বাচনের ফল বিএনপির অনুকূলে নেওয়ার চেষ্টা চলছে: গোলাম পরওয়ার

উপনির্বাচনের ফল বিএনপির অনুকূলে নেওয়ার চেষ্টা চলছে: গোলাম পরওয়ার

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

আরও পড়ুন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: ইসি সচিব

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: ইসি সচিব

প্রাইজবন্ডের ১২৫তম ড্র রোববার

প্রাইজবন্ডের ১২৫তম ড্র রোববার

শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটিয়া অপসারণের নির্দেশ

শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটিয়া অপসারণের নির্দেশ

মোটরসাইকেল-মোবাইলের ফ্রি সার্ভিসিং দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন

মোটরসাইকেল-মোবাইলের ফ্রি সার্ভিসিং দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম