Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

Advertisement

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পিএম

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। ছবি: সংগৃহীত

Advertisement

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে, চলছে গণনা। নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে একযোগে আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলে।

ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। 

প্রার্থীরা হলেন, বিএনপির ধানের শীষ প্রতীকে মির্জা ফয়সল আমিন, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকে মো. আব্দুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকে হুসাইন মুহাম্মদ ওমর ফারুক। 

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে ২১ প্লাটুন বিজিবি, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ২৫১ সদস্য, ২ হাজার ২৭২ জন পুলিশ এবং আনসার বাহিনীর ২ হাজার ৪৬৫ সদস্য রয়েছেন। পাশাপাশি দায়িত্ব পালন করেন বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

নির্বাচন পর্যবেক্ষণে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এ ছাড়া বডি ক্যামেরা ও বিজিবির ড্রোনের মাধ্যমে নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে। ভোটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে নির্বাচন কমিশনের পক্ষ থেকে গঠন করা হয়েছে মনিটরিং সেল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে তিন ভুয়া ভোটার আটক

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে তিন ভুয়া ভোটার আটক

বৃষ্টির মাঝেও নজর কাড়ছে সনাতন ধর্মী নারীদের উপস্থিতি

ঠাকুরগাঁও উপনির্বাচন বৃষ্টির মাঝেও নজর কাড়ছে সনাতন ধর্মী নারীদের উপস্থিতি

‘শুধু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন নয়, সব ভোটেই স্বচ্ছতা নিশ্চিত করবে ইসি’

‘শুধু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন নয়, সব ভোটেই স্বচ্ছতা নিশ্চিত করবে ইসি’

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী দেলাওয়ার হোসেন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী দেলাওয়ার হোসেন

আজ যে এলাকায় ব্যাংক বন্ধ থাকবে

আজ যে এলাকায় ব্যাংক বন্ধ থাকবে

শতভাগ জয়ের ব্যাপারে আশাবাদী মির্জা ফয়সল আমীন

শতভাগ জয়ের ব্যাপারে আশাবাদী মির্জা ফয়সল আমীন

আরও পড়ুন

জয়পুরহাটে ৮৫ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

জয়পুরহাটে ৮৫ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

গাইবান্ধায় দায়ের কোপে খুন, ৭ নারীসহ আটক ১৬

গাইবান্ধায় দায়ের কোপে খুন, ৭ নারীসহ আটক ১৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম