Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন

বিপুল ভোটে জিতলেন বিএনপির প্রার্থী ফয়সল

Advertisement

কাজী জেবেল

কাজী জেবেল

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিপুল ভোটে জিতলেন বিএনপির প্রার্থী ফয়সল

Advertisement

বিপুল ভোটের ব্যবধানে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ী হলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। প্রাথমিক বেসরকারি ফলাফলে ১৮৫টি কেন্দ্রে তিনি পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট। এ নির্বাচনে ভোট পড়ে ৬৪.৮১ শতাংশ। দিনভর ভোটগ্রহণ শেষে বৃহস্পতিবার রাতে শিল্পকলা একাডেমিতে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম। ফল ঘোষণার পর আনন্দে মেতে উঠেন বিএনপির নেতাকর্মীরা। যদিও ভোটে নানা অভিযোগ করেন জামায়াত প্রার্থী। অবশ্য আগে থেকেই জয়ী হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন মির্জা ফয়সল আমীন।

এছাড়া বটগাছ প্রতীকের প্রার্থী বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী ৮৩৬ ভোট, ইসলামী আন্দোলনের প্রার্থী হাতপাখা প্রতীকে মো. খাদেমুল ইসলাম ৩ হাজার ২৮৯ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব) ৪৫০ ভোট পেয়েছেন। এই আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫১। নির্বাচনে ভোট দিয়েছেন ৩ লাখ ৩৪ হাজার ৩৩০ ভোটার। মোট বৈধ ভোটের সংখ্যা ছিল ৩ লাখ ২৯ হাজার ৫টি। আর বাতিল হয়েছে ৫ হাজার ৩২৫টি ভোট। বিজয়ের পর মির্জা ফয়সল আমীন বলেন, ‘এই বিজয় এলাকার জনগণের জন্য উৎসর্গ করছি। এটা গণতন্ত্রের বিজয়।’ তিনি জামায়াত প্রার্থীর উদ্দেশে বলেন, ‘আসুন আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করি।’

অন্যদিকে ব্যাপক অনিয়ম, কারচুপি, পোলিং এজেন্টদের বের করে দেওয়া এবং প্রধান নির্বাচন এজেন্টের ওপর হামলার অভিযোগ তুলেছে ১১ দলীয় ঐক্যজোট। বৃহস্পতিবার রাত ৯টায় ঠাকুরগাঁও জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন দেলাওয়ার হোসেন। ভোট কারচুপির প্রতিবাদে আজ বাদ জুমা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

এর আগে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলাকালে কোথাও সহিংস ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটকেন্দ্রের বাইরে কাছাকাছি অবস্থানে থেকে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের ভোটার স্লিপ দিতে দেখা গেছে। ভোটকেন্দ্রে দুই দলেরই পোলিং এজেন্ট পাওয়া গেছে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান চলাচল দেখা গেছে। তবে এ উপনির্বাচনে শহর এলাকার কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। এসব কেন্দ্রে ভোট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অলস সময় কাটাতে দেখা গেছে। গ্রামাঞ্চলের ভোটকেন্দ্রে নারী-পুরুষ ভোটার উপস্থিতি কিছুটা বেশি ছিল।

হাতে লেখা পরিচয়পত্র নিয়ে পোলিং কর্মকর্তারা : নির্বাচনি ব্যবস্থাপনায় বেশ ত্রুটি দেখা গেছে। অনেক কেন্দ্রে পোলিং অফিসারদের পরিচয়পত্র ছিল না। হাতে লেখা পরিচয়পত্র ব্যবহার করে দায়িত্ব পালন করেছেন বিভিন্ন কেন্দ্রের পোলিং অফিসাররা। অন্তত ১০টি ভোটকেন্দ্রের পিসাইডিং কর্মকর্তারা যুগান্তরকে জানান, নির্বাচনি সরঞ্জামের সঙ্গে পোলিং অফিসারদের পরিচয়পত্র দেয়নি রিটার্নিং কর্মকর্তার দপ্তর। ফলে নির্বাচনি স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতের প্রার্থী মো. দেলাওয়ার হোসেন। তিনি জালভোটের অভিযোগও তোলেন। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। অপরদিকে সকাল সাড়ে ৮টার দিকে শহরের হাজীপাড়া আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন জামায়াতের প্রার্থী।

ব্যালটে আগে থেকেই সিল : নির্বাচনে বড় ধরনের সহিংস ঘটনা না ঘটলেও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। রুহিয়া উপজেলার গুরোংগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ব্যালট পেপারের বইয়ে আগ থেকেই সিল মেরে রাখতে দেখা যায়। এ বিষয়ে জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘ভোটারদের অতিরিক্ত ভিড়ের কারণে আগেই সিল মেরে রাখা হয়েছে। তবে কেউ জাল ভোট দেননি।’

ঢোরারহাট এমসি উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের ভোটার দিলীপ চন্দ্র জানতে পারেন, তার ভোট আগেই হয়ে গেছে। নির্বাচন চলাকালে সদর উপজেলার দানারহাট আনছারিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে তিনজন আটক হন। আটক সবাই ওই মাদ্রাসার শিক্ষার্থী। তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এছাড়া আচরণবিধি লঙ্ঘন করে লিফলেট বিতরণের অভিযোগে জামায়াতের এক ওয়ার্ড নেতাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত আবদুল করিম সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি।

নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার দাবি ইসির : সবার সহযোগিতায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেন, পুরো নির্বাচনি কার্যক্রম কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

নির্বাচন কমিশন স্বচ্ছতায় বিশ্বাস করে।

অনিয়ম ও বলপ্রয়োগের অভিযোগ জামায়াতের : নির্বচনে ব্যাপক অনিয়ম, অব্যবস্থাপনা, বলপ্রয়োগ ও দলীয়করণের অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ অভিযোগ করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া, ভোট দেওয়ার আগেই ভোট প্রদান হয়ে গেছে বলে আমরা তথ্য পেয়েছি। ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, নির্বাচনি এজেন্টদের দায়িত্ব পালনে বাধা এবং নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের পরিচয়পত্র না থাকার মতো ঘটনাও ঘটেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভোট কারচুপির অভিযোগে বিক্ষোভের ডাক জামায়াতের

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ভোট কারচুপির অভিযোগে বিক্ষোভের ডাক জামায়াতের

কর্মীদের ভালোবাসায় কাঁদলেন মির্জা ফয়সল

কর্মীদের ভালোবাসায় কাঁদলেন মির্জা ফয়সল

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

উপনির্বাচনের ফল বিএনপির অনুকূলে নেওয়ার চেষ্টা চলছে: গোলাম পরওয়ার

উপনির্বাচনের ফল বিএনপির অনুকূলে নেওয়ার চেষ্টা চলছে: গোলাম পরওয়ার

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে তিন ভুয়া ভোটার আটক

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে তিন ভুয়া ভোটার আটক

আরও পড়ুন

হত্যার অভিযোগ তুরাগে ভাসছিল তাহসিফের লাশ

তুরাগে ভাসছিল তাহসিফের লাশ

মোবাইল ফোনে শেষ বার্তা মা আমি আসছি...

মা আমি আসছি...

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিপুল ভোটে জিতলেন বিএনপির প্রার্থী ফয়সল

বিপুল ভোটে জিতলেন বিএনপির প্রার্থী ফয়সল

জাপানের নারিতার রানওয়ে থেকে ফিরল উড়োজাহাজ প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে আবারও ত্রুটি

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে আবারও ত্রুটি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম