গাজীপুরে সেফটিক ট্যাংক বিস্ফোরণে নিহত ১
Advertisement
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১০:৪৯ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় নির্মাণাধীন ভবনের সেফটিক ট্যাংক বিস্ফোরণে একজন নিহতের খবর পাওয়া গেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে গাজীপুরের নাওজোড় এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহত সাকিবের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়।
গাজীপুর চৌরাস্তা মডার্ণ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর রাজিব হোসেন জানান, গাজীপুরের নাওজোড় এলাকায় তিনতলা নির্মাণাধীন ভবনটির অধিকাংশই নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ভবনের নিচতলায় সেফটিক ট্যাংকির ওপর দুটি ঘর নির্মাণ করে গার্মেন্টস কর্মীর কাছে ভাড়া দেওয়া হয়েছিল। ওই কক্ষে সাকিবসহ আরও কয়েকজন গার্মেন্টস কর্মী ভাড়া থাকতো।
শুক্রবার সকালে হঠাৎ সেফটিক ট্যাংকি বিস্ফোরণ হয়। এতে সাবিক ঘটনাস্থলেই মারা যান। বিস্ফোরণে ঘরের দরজা, জানালা ক্ষতিগ্রস্থ হয়। লাশ বাসন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে, তাদের বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি।
