Logo
Logo
×

Advertisement

জাতীয়

৫ বছরে ১ কোটি দক্ষ কর্মী তৈরি করে বিদেশে পাঠানো হবে: মন্ত্রী

Advertisement

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পিএম

৫ বছরে ১ কোটি দক্ষ কর্মী তৈরি করে বিদেশে পাঠানো হবে: মন্ত্রী

Advertisement

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরে এক কোটি দক্ষ শ্রমিক তৈরি করে বিদেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে। আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের কর্মীদের চাহিদা বাড়াতে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি তৈরির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।

বুধবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত আনসার-ভিডিপি একাডেমিতে আনসার সদস্যদের কর্মসংস্থান কেন্দ্রসহ বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণ সক্ষমতা সরেজমিন প্রত্যক্ষ, নবনির্মিত ‘প্রান্তিক শক্তি প্রশিক্ষণ কেন্দ্র’ (পিএসটিসি), ‘প্রান্তিক ট্রাভেলস’, ‘আনসার ব্যাংকের বিদেশ গমন ঋণ ও শেয়ার’ ডিজিটাল ফেসিয়াল অ্যাটেনডেন্স সিস্টেম উদ্বোধন এবং বাহিনীর সহযোগী প্রতিষ্ঠান ‘প্রান্তিক শক্তি লিমিটেডকে’ আনুষ্ঠানিকভাবে রিক্রুটিং লাইসেন্স হস্তান্তর করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ লাইসেন্স হস্তান্তর করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

মন্ত্রী একাডেমিতে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এরপর প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে সংক্ষিপ্ত ব্রিফিং শেষে নবনির্মিত প্রান্তিক শক্তি প্রশিক্ষণ কেন্দ্রের (পিএসটিসি) শুভ উদ্বোধন করেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে (ভিডিপি) রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রদান করেছে সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের অন্যান্য রিক্রুটিং এজেন্সির পাশাপাশি বাংলাদেশ আনসার ও ভিডিপিকেও সরকারি উদ্যোগে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স দেওয়া হয়েছে। এর মাধ্যমে বাহিনীটি বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ শ্রমিকের চাহিদা অনুযায়ী কর্মী পাঠানোর সুযোগ পাবে।

মন্ত্রী বলেন, অবৈধপথে বিদেশ যাওয়ার ঝুঁকি থেকে দেশের মানুষকে রক্ষা করতে হবে। দালালের প্রলোভনে পড়ে অবৈধভাবে বিদেশ যাওয়ার চেষ্টা করলে অনেকেই প্রতারণা ও নানা ধরনের বিপদের মুখে পড়েন। তাই বৈধ পথে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং প্রবাসীদের নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে শ্রমিকদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হবে। এর ফলে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে। পাশাপাশি রিক্রুটিং এজেন্সিগুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত করা এবং বিদেশগামী কর্মীরা যাতে প্রতারণার শিকার না হন, সেই বিষয়েও গুরুত্ব দেওয়া হবে। এক্ষেত্রে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

এর আগে একাডেমিতে পৌঁছে মন্ত্রী বৃক্ষরোপণ করেন। পরে তিনি একাডেমির গার্মেন্টস কারখানা, প্যান্ট্রি এবং বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্র ও কার্যক্রম পরিদর্শন করেন।

স্বাগত বক্তব্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, বাহিনীর ৬০ লাখ সদস্যের জীবনমান উন্নয়নে বৈদেশিক কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় প্রশিক্ষণ সক্ষমতা আধুনিকীকরণ করা হয়েছে। জাপানের শীর্ষ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং প্রধানমন্ত্রীর জাপান সফরকে কেন্দ্র করে সৃষ্ট প্রায় দুই লাখ কর্মসংস্থানের সম্ভাবনা কাজে লাগাতে আনসার-ভিডিপির প্রশিক্ষিত জনবল প্রস্তুত রয়েছে।

এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান, আনসার-ভিডিপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

খাটের নিচে লুকিয়ে থেকে গৃহবধূকে ধর্ষণ, ১৯ বছর পর আসামির যাবজ্জীবন

খাটের নিচে লুকিয়ে থেকে গৃহবধূকে ধর্ষণ, ১৯ বছর পর আসামির যাবজ্জীবন

এক সপ্তাহের মধ্যেই গার্মেন্টস শিল্পের মজুরি বোর্ডের গেজেট: শ্রমমন্ত্রী

এক সপ্তাহের মধ্যেই গার্মেন্টস শিল্পের মজুরি বোর্ডের গেজেট: শ্রমমন্ত্রী

সরকার ধীরে ধীরে আ.লীগের মতো স্বৈরাচারী হয়ে উঠছে: নাহিদ ইসলাম

সরকার ধীরে ধীরে আ.লীগের মতো স্বৈরাচারী হয়ে উঠছে: নাহিদ ইসলাম

শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার কাণ্ড

শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার কাণ্ড

গাজীপুর, বরিশাল ও রংপুরের সাবেক মেয়রদের শত শত কোটি টাকার অনিয়মের তথ্য

তদন্ত কমিটির প্রতিবেদন গাজীপুর, বরিশাল ও রংপুরের সাবেক মেয়রদের শত শত কোটি টাকার অনিয়মের তথ্য

আলোচিত রুমির অবস্থান নিয়ে তৈরি হয়েছে নতুন রহস্য, বাসায় তালা

আলোচিত রুমির অবস্থান নিয়ে তৈরি হয়েছে নতুন রহস্য, বাসায় তালা

আরও পড়ুন

বাউবিকে দক্ষ মানবসম্পদ গড়ার প্রতিষ্ঠানে রূপান্তরের আহ্বান শিক্ষামন্ত্রীর

বাউবিকে দক্ষ মানবসম্পদ গড়ার প্রতিষ্ঠানে রূপান্তরের আহ্বান শিক্ষামন্ত্রীর

৫ বছরে ১ কোটি দক্ষ কর্মী তৈরি করে বিদেশে পাঠানো হবে: মন্ত্রী

৫ বছরে ১ কোটি দক্ষ কর্মী তৈরি করে বিদেশে পাঠানো হবে: মন্ত্রী

বৈধ পন্থায় রেমিট্যান্স পাঠানোর আহ্বান আরিফুল হক চৌধুরীর

বৈধ পন্থায় রেমিট্যান্স পাঠানোর আহ্বান আরিফুল হক চৌধুরীর

এক সপ্তাহের মধ্যেই গার্মেন্টস শিল্পের মজুরি বোর্ডের গেজেট: শ্রমমন্ত্রী

এক সপ্তাহের মধ্যেই গার্মেন্টস শিল্পের মজুরি বোর্ডের গেজেট: শ্রমমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম