Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার

Advertisement

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫২ পিএম

ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার

ছবি: সংগৃহীত

Advertisement

ময়মনসিংহে ১২০০ পিস ইয়াবা নিয়ে দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে নগরীর সেহড়া মুন্সিবাড়ি এলাকায় একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। 

মনিরুল ইসলাম নগরীর ঘাগড়া ইউনিয়নের রুহুল আমিনের ছেলে। এছাড়াও নগরীর মধ্য বাড়েরা এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে জাকিরুল ইসলাম (৩২), ঘাগড়া ইউনিয়নের আব্দুল সাত্তারের ছেলে সজীব মিয়া (২০), নগরীর সারদা ঘোষ রোড এলাকার সুধীর চন্দ্র সিংয়ের ছেলে উৎসব সিং সাগর (২৮) এবং ত্রিশাল উপজেলার শফিকুলের ছেলে শাকির হোসেন (২৫)।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ওসি মো. মাহবুবুল হক জানান, নগরীর সেহড়া মুন্সিবাড়ি এলাকায় উজ্জল মিয়ার দোতলা বাড়ির নিচতলার একটি কক্ষে কয়েকজন মাদক কারবারি ইয়াবা কেনাবেচার প্রস্তুতি নিচ্ছেন। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পাঁচজনকে গ্রেফতার করা হয়। পরে এলাকাবাসীর সামনে তাদের দেহ তল্লাশি করে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রিপন উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

এদিকে ইয়াবাসহ গ্রেফতার মনিরুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান, ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব হোসেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিজেকে বিএনপির সমর্থক দাবি করলেন সেই সাথী

নিজেকে বিএনপির সমর্থক দাবি করলেন সেই সাথী

ফিশারিতে বিষ দিয়ে ১২ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ

ফিশারিতে বিষ দিয়ে ১২ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ

রাতের আঁধারে রাস্তার ইট উধাও, প্রশাসনের কাছে এলাকাবাসীর অভিযোগ

রাতের আঁধারে রাস্তার ইট উধাও, প্রশাসনের কাছে এলাকাবাসীর অভিযোগ

আইনজীবীর কাছে ইয়াবা, স্ত্রীর কাছে মিলল হেরোইন

আইনজীবীর কাছে ইয়াবা, স্ত্রীর কাছে মিলল হেরোইন

এমপিপুত্রের ফাঁসির দাবিতে ছাত্রদলের অবস্থান

শাকিল হত্যা এমপিপুত্রের ফাঁসির দাবিতে ছাত্রদলের অবস্থান

সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার সাবেক মেয়র নোভা

সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার সাবেক মেয়র নোভা

আরও পড়ুন

চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক

চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক

ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার

ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ৩৫১

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ৩৫১

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামানত হারালেন তিন প্রার্থী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামানত হারালেন তিন প্রার্থী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম