নিজেকে বিএনপির সমর্থক দাবি করলেন সেই সাথী
Advertisement
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪২ এএম
|
ফলো করুন |
|
|---|---|
ফেসবুক লাইভে সরকারের সমালোচনা করে গ্রেফতার হওয়া ময়মনসিংহের ভালুকার নারী উদ্যোক্তা হনুফা আক্তার সাথী (৩০) জামিন পেয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজিদুল ইসলামের আদালত তার জামিন মঞ্জুর করেন।
জামিনের পর সাথী নিজেকে বিএনপির সমর্থক দাবি করেছেন। বুধবার জামিনে মুক্ত হওয়ার পর বৃহস্পতিবার তিনি নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বসেন।
এ সময় তিনি বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিএনপির লোকজন তাকে কোনো হুমকি-ধমকি দেয়নি। তবে তার দোকানের কর্মচারীরা আসেনি।’
তিনি আরও বলেন, ‘আমাকে গ্রেফতার করা হয়েছে ফেসবুক লাইভের জন্য। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা আমাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। যে সময় আওয়ামী লীগের ভয়ে বিএনপির নেতাকর্মীরা কথা বলতেন না; সেই দুর্দিনে আমি আন্দোলন সংগ্রামে ছিলাম। আজ সেই দল থেকে আমাকে লাথি মেরেছে।’
তবে ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম খলিল জানান, ‘সাথী বিএনপির কোনো আন্দোলন সংগ্রামে ছিল না।’


