Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাতের আঁধারে রাস্তার ইট উধাও, প্রশাসনের কাছে এলাকাবাসীর অভিযোগ

Advertisement

Icon

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পিএম

রাতের আঁধারে রাস্তার ইট উধাও, প্রশাসনের কাছে এলাকাবাসীর অভিযোগ

দুই মাস আগে ২ লাখ ৫২ হাজার টাকা ব্যয়ে রাস্তাটিতে ইট বিছানোর কাজ শুরু হয়।

Advertisement

ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নে রাতের আঁধারে সদ্য ইট বিছানো একটি রাস্তা থেকে সব ইট তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছেন এলাকাবাসী।

খোঁজ নিয়ে জানা যায়, নান্দাইল-হোসেনপুর পাকা সড়কের রাজাবাড়িয়া বাজারের পশ্চিম পাশে হালিউড়া দক্ষিণ ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানা অবস্থিত। পাকা সড়ক থেকে প্রায় আধা কিলোমিটার দূরে অবস্থিত প্রতিষ্ঠানটিতে যাতায়াতের কাঁচা রাস্তাটি বর্ষাকালে চলাচলের অনুপযোগী হয়ে পড়ত। 

স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নির্দেশে দুই মাস আগে ২ লাখ ৫২ হাজার টাকা ব্যয়ে রাস্তাটিতে ইট বিছানোর কাজ শুরু হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কার্যালয়ের তদারকিতে কাজ শুরু হলে স্থানীয় মৃত আব্দুল হামিদের ছেলে বাহার উদ্দিন ও জামাল উদ্দিনসহ কয়েকজন এতে বাধা দেন। বাড়ির গোয়ালঘরের সামনে দিয়ে রাস্তা নির্মাণ করতে দেওয়া হবে না বলে তারা দাবি জানান। এ নিয়ে তারা আদালতের দ্বারস্থ হন। পরে প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে বিরোধের মীমাংসা হলে রাস্তার কাজ সম্পন্ন হয়।

অভিযোগ উঠেছে, গত বুধবার গভীর রাতে কে বা কারা রাস্তার দুই পাশে সামান্য কিছু ইট ফেলে রেখে বাকি সব ইট তুলে নিয়ে যায়।

কাজটির সভাপতি জুম্মন ভূঁইয়া জানান, প্রতিমন্ত্রীর নির্দেশে জনকল্যাণের স্বার্থে রাস্তাটি নির্মাণ করা হয়েছিল। তার দাবি, নির্মাণকাজে বাধা দেওয়া ব্যক্তিরাই এ ঘটনার সঙ্গে জড়িত। তবে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর তারা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে।

১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কদ্দুছ বলেন, বিষয়টি দুঃখজনক। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া উচিত।

নান্দাইল মডেল থানার ওসি আজহারুল ইসলাম জানান, এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শহীদুল্লাহ জানান, চাল বিক্রির অর্থ দিয়ে বাস্তবায়িত এ রাস্তার ইট চুরির বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফিশারিতে বিষ দিয়ে ১২ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ

ফিশারিতে বিষ দিয়ে ১২ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ

প্রশ্ন ফাঁসের তদন্তে চাঞ্চল্যকর তথ্য, অফিস সহায়ক তুলতেন অপারেটরের বেতন

প্রশ্ন ফাঁসের তদন্তে চাঞ্চল্যকর তথ্য, অফিস সহায়ক তুলতেন অপারেটরের বেতন

কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল দুই বোনের

কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল দুই বোনের

সকালে স্বামী, বিকালে স্ত্রীর মৃত্যু

সকালে স্বামী, বিকালে স্ত্রীর মৃত্যু

সরকারের সমালোচনা করে গ্রেফতার নারী উদ্যোক্তা সাথীর জামিন

সরকারের সমালোচনা করে গ্রেফতার নারী উদ্যোক্তা সাথীর জামিন

চুল কাটার টাকা চাওয়ায় সেলুন ব্যবসায়ীকে হত্যা

চুল কাটার টাকা চাওয়ায় সেলুন ব্যবসায়ীকে হত্যা

আরও পড়ুন

সমাজসেবা অফিসে জুতা খুলে প্রবেশের নিয়ম, সমালোচনার মুখে কর্তৃপক্ষ

সমাজসেবা অফিসে জুতা খুলে প্রবেশের নিয়ম, সমালোচনার মুখে কর্তৃপক্ষ

বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা দেওয়ার অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে

বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা দেওয়ার অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে

ফিশারিতে বিষ দিয়ে ১২ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ

ফিশারিতে বিষ দিয়ে ১২ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ

নরসিংদীতে আধিপত্য নিয়ে টেঁটাযুদ্ধ, আহত ১২

নরসিংদীতে আধিপত্য নিয়ে টেঁটাযুদ্ধ, আহত ১২

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম