Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা দেওয়ার অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে

Advertisement

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পিএম

বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা দেওয়ার অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে

টানা তিন দিন রেস্টুরেন্টটি বন্ধ থাকায় ভেতরে থাকা কাঁচামাল নষ্ট হচ্ছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

Advertisement

লক্ষ্মীপুরের রায়পুরে খাবারের বকেয়া টাকা চাওয়ায় একটি রেস্টুরেন্টে তালা দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াতের এক নেতার বিরুদ্ধে। টানা তিন দিন রেস্টুরেন্টটি বন্ধ থাকায় ভেতরে থাকা কাঁচামাল নষ্ট হচ্ছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেন রেস্টুরেন্টের মালিক শাহাদাত হোসেন। এর আগে বুধবার (২৮ অক্টোবর) তিনি এ ঘটনায় রায়পুর থানায় লিখিত অভিযোগ দেন।

অভিযুক্তের নাম সাইয়্যেদ জাহেদ ইজ্জুদ্দীন তাহের জাবিরী। তিনি জামায়াত মনোনীত উত্তর চরআবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এবং হায়দারগঞ্জ বাজার বড় মসজিদের খতিব।

শাহাদাত হোসেন উপজেলার হায়দারগঞ্জ বাজারের ঘরোয়া ফুড অ্যান্ড কাবাব ঘরের স্বত্বাধিকারী।

অভিযোগ সূত্রে জানা যায়, বিভিন্ন সময়ে জাহেদ ওই রেস্টুরেন্টে খাবার খেতেন। একাধিকবার মেহমানদের নিয়েও সেখানে গেছেন। অধিকাংশ সময় তিনি বাকিতে খাবার খেতেন। এতে প্রায় পাঁচ মাস আগে তার কাছে ২০ হাজার টাকা বকেয়া হয়। দীর্ঘ সময় পার হলেও তিনি ওই টাকা পরিশোধ করেননি।

অভিযোগে বলা হয়, পাওনা টাকা চাওয়ায় গত ২৭ অক্টোবর ১২-১৩ জনকে সঙ্গে নিয়ে রেস্টুরেন্টে যান জাহেদ। এ সময় তিনি উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে রেস্টুরেন্টে তালা দেন এবং কর্মচারীদের বের করে দেওয়া হয়। ঘটনার কিছু দৃশ্য সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে বলে দাবি করেছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ।

রেস্টুরেন্টের কর্মচারী মো. রবিন বলেন, ঘটনার দিন সকালে জাহেদ লোকজন নিয়ে এসে রান্নাঘরে তালা দেন। রাতে রেস্টুরেন্টের মূল দরজায় তালা দিয়ে আমাদের বের করে দেওয়া হয়।

রেস্টুরেন্টের স্বত্বাধিকারী শাহাদাত হোসেন বলেন, পাওনা ২০ হাজার টাকা চাওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে বিভিন্ন ধরনের হুমকি দেন। তিন দিন ধরে আমার প্রতিষ্ঠান বন্ধ। কাঁচামাল পচে যাচ্ছে। উপার্জনও বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় আমি সুষ্ঠু বিচার চাই।

অভিযোগ অস্বীকার করে জাহেদ বলেন, আমি রেস্টুরেন্টে তালা দিইনি। শাহাদাত নিজেই তার রেস্টুরেন্টে তালা দিয়ে এখন মিথ্যা অভিযোগ করছেন। আমার কাছে তিনি কোনো টাকা পাবেন না। বরং আমি তার কাছে টাকা পাব।

তবে ঘটনার সিসিটিভি ফুটেজ প্রতিবেদকের কাছে রয়েছে জানানো হলে অভিযোগের বিষয়ে তিনি সদুত্তর দিতে পারেননি।

হায়দারগঞ্জ বাজার কমিটির সদস্য মো. মিস্টার বলেন, জাহেদ ও শাহাদাতের মধ্যে টাকা লেনদেনের বিষয় রয়েছে বলে শুনেছি। এ কারণেই হয়তো দোকানে তালা দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানা নেই।

রায়পুর থানার এএসআই নির্মল ত্রিপুরা বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষকে শনিবার (৩১ অক্টোবর) থানায় ডাকা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভোট কারচুপির অভিযোগে বিক্ষোভের ডাক জামায়াতের

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ভোট কারচুপির অভিযোগে বিক্ষোভের ডাক জামায়াতের

উপনির্বাচনের ফল বিএনপির অনুকূলে নেওয়ার চেষ্টা চলছে: গোলাম পরওয়ার

উপনির্বাচনের ফল বিএনপির অনুকূলে নেওয়ার চেষ্টা চলছে: গোলাম পরওয়ার

মাতারবাড়ি বন্দর নিয়ে জাতীয় স্বার্থ বিসর্জন নয়: ডা. শফিকুর রহমান

মাতারবাড়ি বন্দর নিয়ে জাতীয় স্বার্থ বিসর্জন নয়: ডা. শফিকুর রহমান

‘জামায়াতকে মন থেকে ঘৃণা করি’— দুধ দিয়ে গোসলের পর সমর্থক

‘জামায়াতকে মন থেকে ঘৃণা করি’— দুধ দিয়ে গোসলের পর সমর্থক

বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

যশোরে ১১ দলের লংমার্চে আড়াই লাখ মানুষের সমাগমের আশা

যশোরে ১১ দলের লংমার্চে আড়াই লাখ মানুষের সমাগমের আশা

আরও পড়ুন

সমাজসেবা অফিসে জুতা খুলে প্রবেশের নিয়ম, সমালোচনার মুখে কর্তৃপক্ষ

সমাজসেবা অফিসে জুতা খুলে প্রবেশের নিয়ম, সমালোচনার মুখে কর্তৃপক্ষ

বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা দেওয়ার অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে

বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা দেওয়ার অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে

ফিশারিতে বিষ দিয়ে ১২ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ

ফিশারিতে বিষ দিয়ে ১২ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ

নরসিংদীতে আধিপত্য নিয়ে টেঁটাযুদ্ধ, আহত ১২

নরসিংদীতে আধিপত্য নিয়ে টেঁটাযুদ্ধ, আহত ১২

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম