Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘জামায়াতকে মন থেকে ঘৃণা করি’— দুধ দিয়ে গোসলের পর সমর্থক

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫০ এএম

‘জামায়াতকে মন থেকে ঘৃণা করি’— দুধ দিয়ে গোসলের পর সমর্থক

ছবি: সংগৃহীত

Advertisement

চট্টগ্রামের লোহাগাড়ায় স্থানীয় জামায়াত নেতাদের ওপর ক্ষুব্ধ হয়ে দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন মোহাম্মদ ফারুক (৪৮) নামে এক সমর্থক। 

বুধবার (২৮ অক্টোবর) রাতে তার গোসল করার ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সোমবার রাতে উপজেলার আধুনগর বাজারে দুধ দিয়ে গোসল করেন তিনি।

ফারুক উপজেলার আধুনগর ইউনিয়নের গাটিয়াপাড়া এলাকার বাসিন্দা। নিজের ফেসবুক আইডিতে জামায়াতের পক্ষে নিয়মিত ভিডিও বক্তব্য দেওয়ার কারণে এলাকায় জামায়াতের কট্টর সমর্থক হিসেবে পরিচিত ছিলেন তিনি।

ভিডিওতে মো. ফারুককে বলতে শোনা যায়- ‘আজ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে মন থেকে ঘৃণা করি। কারণ, আধুনগর ইউনিয়নের মধ্যে দলটির যারা দায়িত্বশীল আছেন, তারা চোর, ডাকাত, ভোট চোর। আমি জামায়াতের নেতা বা কর্মী নই। তবে দলটিকে সমর্থন করতাম। বর্তমানে আধুনগর ইউনিয়নে দলটির হয়ে যারা দায়িত্ব পালন করছেন, তাদের কার্যকলাপ আমার ভালো লাগছে না।’

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার আধুনগর বাজার কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে বিএনপি ও জামায়াতের সমর্থকরা আলাদা প্রার্থীকে সমর্থন দেন। সন্ধ্যায় ফলাফল ঘোষণার পর বিএনপি সমর্থিত প্রার্থী জয়ী হন। 

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ফারুক জামায়াতের স্থানীয় নেতাদের সমালোচনা করে ফেসবুকে ভিডিও বক্তব্য দেন। তার অভিযোগ, ইউনিয়ন জামায়াতের নেতারা কথা দিয়েও সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করেননি।

বুধবার বিকালে মো. ফারুক যুগান্তরকে বলেন, জামায়াতকে আমি দীর্ঘদিন ধরে ভালোবাসি। সমর্থন করতাম। বাজারের একটি নির্বাচনে আধুনগর ইউনিয়ন জামায়াতের আমির আবদুল কাদের ও সেক্রেটারি জহির টাকা খেয়ে আমার প্রার্থীর ভোট আরেক প্রার্থীকে দিয়ে ফলাফল পালটি দিয়েছেন।

এ বিষয়ে আধুনগর ইউনিয়ন জামায়াতের আমির আবদুল কাদের বলেন, ফারুক একজন অশিক্ষিত মানুষ। এসব আমলে নেওয়ার দরকার নেই। বাজার কমিটির নির্বাচনে বিএনপি বা জামায়াত কাউকে সমর্থন দেয়নি। তবে সভাপতি পদে ফারুকের ব্যক্তিগত পছন্দের একজন প্রার্থী ছিলেন। তিনি পরাজিত হয়েছেন। হয়তো সেই কারণে ফারুক ক্ষুব্ধ হয়ে আবেগে এমন কাজ করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রং নাম্বারে প্রেম, বিয়ের কথা বলে ডেকে নিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

রং নাম্বারে প্রেম, বিয়ের কথা বলে ডেকে নিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৭ দিনের রিমান্ডে

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৭ দিনের রিমান্ডে

যশোরে ১১ দলের লংমার্চে আড়াই লাখ মানুষের সমাগমের আশা

যশোরে ১১ দলের লংমার্চে আড়াই লাখ মানুষের সমাগমের আশা

‘গোলাম পরওয়ারকে রক্ষা করতে গেলে জামায়াতকেও দায় নিতে হবে’

‘গোলাম পরওয়ারকে রক্ষা করতে গেলে জামায়াতকেও দায় নিতে হবে’

সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল

সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল

ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে পরওয়ারের বৈঠকের দাবি, প্রমাণ দিতে রাশেদকে চ্যালেঞ্জ জামায়াতের

ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে পরওয়ারের বৈঠকের দাবি, প্রমাণ দিতে রাশেদকে চ্যালেঞ্জ জামায়াতের

আরও পড়ুন

বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল প্রবাসীর

বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল প্রবাসীর

‘জামায়াতকে মন থেকে ঘৃণা করি’— দুধ দিয়ে গোসলের পর সমর্থক

‘জামায়াতকে মন থেকে ঘৃণা করি’— দুধ দিয়ে গোসলের পর সমর্থক

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী দেলাওয়ার হোসেন

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী দেলাওয়ার হোসেন

শতভাগ জয়ের ব্যাপারে আশাবাদী মির্জা ফয়সল আমীন

শতভাগ জয়ের ব্যাপারে আশাবাদী মির্জা ফয়সল আমীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম