রং নাম্বারে প্রেম, বিয়ের কথা বলে ডেকে নিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ
Advertisement
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রং নাম্বারে পরিচয়ের পর প্রেমের ফাঁদে ফেলে বিয়ের কথা বলে চট্টগ্রামের লোহাগাড়ায় ডেকে এনে এক তরুণীকে আটকে রেখে ধর্ষণ করেন প্রেমিক ও তার দুই সহযোগী। এ ঘটনায় মামলা হলে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার পুটিবিলা ফারাঙ্গা এলাকার হারিছ মিয়া ও এহছান এবং সড়াইয়া এয়াছিনপাড়া এলাকার নজরুল ইসলাম। টানা দুই দিন অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
ভুক্তভোগী নারীর বাড়ি কক্সবাজারের রামু এলাকায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, ছয় মাস আগে মোবাইল ফোনে ভুল নাম্বারে যোগাযোগের মাধ্যমে ওই তরুণীর সঙ্গে এহছানের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এহছান বিয়ের আশ্বাস দিয়ে তরুণীকে লোহাগাড়ায় নিয়ে আসেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
শনিবার কক্সবাজারের রামু থেকে রওনা দিয়ে রাত ১১টার দিকে কেরানীহাটে পৌঁছান ওই তরুণী। সেখান থেকে এহছান তাকে সিএনজিচালিত অটোরিকশায় করে লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ফারাঙ্গা এলাকার একটি বাগানে নিয়ে যান। সেই বাগানে ওই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে তারা।
পরে এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে লোহাগাড়া থানায় মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, এক তরুণীকে ধর্ষণের অভিযোগে নিজ নিজ বাড়ি থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
