Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চট্টগ্রামে আরও দুই মামলায় সন্ত্রাসী ওয়াকিলের জামিন নামঞ্জুর

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১০:২২ পিএম

চট্টগ্রামে আরও দুই মামলায় সন্ত্রাসী ওয়াকিলের জামিন নামঞ্জুর

Advertisement

চট্টগ্রামে আরও দুই মামলায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও মহানগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন বগা ওরফে বিহারী বগার জামিন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এজিএম মনিরুল হাসান সরকার পৃথক দুটি মামলার জামিন শুনানি শেষে এই আদেশ দেন।

এর মধ্যে একটি মামলা হচ্ছে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুর এবং অপরটি পাহাড়তলী কলেজের এক শিক্ষককে তুলে নিয়ে মারধর ও নির্যাতন। এ দুই মামলায় ওয়াকিল হোসেন বগাকে কারাগার থেকে প্রোডাকশন ওয়ারেন্টের (পি/ডব্লিউ) মাধ্যমে আদালতে হাজির করা হয়।

এদিকে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের মামলায় আত্মসমর্পণ করে জামিন চাওয়া ওয়াকিল হোসেন বগার আরও ১২ সহযোগীর জামিনও নামঞ্জুর করা হয়েছে। তারা হলেন- রকি হোসেন পিচ্চি, মনির হোসেন ইমন, মো. শাকিল, আবুল হাসান ওরফে কালা হাসান, মো. জাহাঙ্গীর আলম, আবদুর রহমান, মো. নওশাদ, সোহেল ওরফে ব্লেড সোহেল, আবুল কাশেম, মো. রবিন হোসেন, সাকিব হাসান, দেলোয়ার হোসেন জিসান। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, হাইকোর্টের জামিনের আদেশ অনুযায়ী ওয়াকিল হোসেন বগাসহ ১৩ জন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এছাড়া শিক্ষককে তুলে নিয়ে মারধর ও নির্যাতনের মামলায়ও জামিন নামঞ্জুর করেছেন আদালত।

এর আগে গত ১৮ অক্টোবর চাঁদাবাজি মামলায় আত্মসমর্পণের পর জামিন প্রার্থনা করেন ওয়াকিল হোসেন বগা। চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মহিদুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ওয়াকিল হোসেন বগা চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও এলাকায় আধিপত্য বিস্তারের অভিযোগে গত ৮ জুন তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে খুলশী, পাহাড়তলী ও আকবর শাহ এলাকায় চাঁদাবাজি, মাদক ও জমি দখলসহ বিভিন্ন অভিযোগে ২৩টি মামলা রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুলিশ-এসআরবি পরিচয়ে অভিযান, ধরা খেলেন কনস্টেবল

পুলিশ-এসআরবি পরিচয়ে অভিযান, ধরা খেলেন কনস্টেবল

কর্ণফুলীতে ট্রলারডুবি, ২৪ ঘণ্টা পর দুই জেলের লাশ উদ্ধার

কর্ণফুলীতে ট্রলারডুবি, ২৪ ঘণ্টা পর দুই জেলের লাশ উদ্ধার

দেয়ালে মাথা ফাটিয়ে ও গলাটিপে হত্যা করেন অন্তঃসত্ত্বা স্ত্রীকে

দেয়ালে মাথা ফাটিয়ে ও গলাটিপে হত্যা করেন অন্তঃসত্ত্বা স্ত্রীকে

৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার: মামলায় যুবকের যাবজ্জীবন

৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার: মামলায় যুবকের যাবজ্জীবন

শ্রমিককে ঠিকাদার সাজিয়ে রেলওয়ের কোটি টাকা লুট

শ্রমিককে ঠিকাদার সাজিয়ে রেলওয়ের কোটি টাকা লুট

সন্ত্রাসী ওয়াকিলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

সন্ত্রাসী ওয়াকিলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

আরও পড়ুন

মওলানা ভাসানী একজন আইকনিক ক্যারেক্টার: শিক্ষামন্ত্রী

মওলানা ভাসানী একজন আইকনিক ক্যারেক্টার: শিক্ষামন্ত্রী

জামিন না পেয়ে আদালত চত্বরে স্লোগান, হামলায় মাথা ফাটল পুলিশের

জামিন না পেয়ে আদালত চত্বরে স্লোগান, হামলায় মাথা ফাটল পুলিশের

খালেদা জিয়ার নামে সিলেটে পার্ক হবে: বাণিজ্যমন্ত্রী

খালেদা জিয়ার নামে সিলেটে পার্ক হবে: বাণিজ্যমন্ত্রী

সংলাপ চললেও অবরুদ্ধ সাজেক, পাঁচ দাবির একটিতে আটকা সমঝোতা

সংলাপ চললেও অবরুদ্ধ সাজেক, পাঁচ দাবির একটিতে আটকা সমঝোতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম