Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সন্ত্রাসী ওয়াকিলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১০:১৬ পিএম

সন্ত্রাসী ওয়াকিলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

Advertisement

চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগাকে চাঁদাবাজি মামলায় দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

রোববার পুলিশের ১০ দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ মোস্তফা এ আদেশ দেন।

এদিন পুলিশের পক্ষ থেকে খুলশী থানার কিশোর হৃদয় হত্যা মামলায় বগাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর জন্যও আবেদন করা হয়। আদালত আবেদনটি গ্রহণ করে শুনানির জন্য রেখেছেন।

বাদীর আইনজীবী ইমরানুল করিম পারভেজ বলেন, ভুক্তভোগী শেখ মুহাম্মদ আরিফের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেছিল বগা। না দেওয়ায় বাদীর প্রায় আড়াইশ ভাড়াটিয়ার ঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। এ ঘটনায় কারা কারা জড়িত এবং নেপথ্যে কারা রয়েছে, সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে দুদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।

খুলশী থানার সেকেন্ড অফিসার এসআই গোলাম মোহাম্মদ নাসিম বলেন, কিশোর হৃদয় হত্যা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে বগাকে শ্যোন অ্যারেস্টের আবেদন করা হয়েছে। আদালত আবেদনটি গ্রহণ করে শুনানির জন্য রেখেছেন।

এর আগে গত ১৮ অক্টোবর চাঁদাবাজি মামলায় আত্মসমর্পণের পর জামিন প্রার্থনা করেন ওয়াকিল হোসেন বগা। চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মহিদুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বগা চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও এলাকায় আধিপত্য বিস্তারের অভিযোগে গত ৮ জুন তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে খুলশী, পাহাড়তলী ও আকবর শাহ এলাকায় চাঁদাবাজি, মাদক ও জমি দখলসহ বিভিন্ন অভিযোগে ২৩টি মামলা রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চট্টগ্রাম জামায়াতে বিভক্তি, আমির নির্বাচনে রুকন সম্মেলনে প্রভাব বিস্তারের অভিযোগ

চট্টগ্রাম জামায়াতে বিভক্তি, আমির নির্বাচনে রুকন সম্মেলনে প্রভাব বিস্তারের অভিযোগ

জেদ্দা থেকে আসা বিমানের যাত্রীর কাছে মিলল দেড় কেজি স্বর্ণ

জেদ্দা থেকে আসা বিমানের যাত্রীর কাছে মিলল দেড় কেজি স্বর্ণ

দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যুকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, গ্রেফতার ৪

দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যুকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, গ্রেফতার ৪

বাবার বাড়ি থেকে নাশতা কম আনায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

বাবার বাড়ি থেকে নাশতা কম আনায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৭৮৬

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৭৮৬

চট্টগ্রামে বাবা-মেয়ের মৃত্যুর জেরে পুলিশের গাড়িতে হামলা ও বাসে আগুন

চট্টগ্রামে বাবা-মেয়ের মৃত্যুর জেরে পুলিশের গাড়িতে হামলা ও বাসে আগুন

আরও পড়ুন

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’- ফেসবুক পোস্টের পর সরানো হলো সেই এসিল্যান্ডকে

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’- ফেসবুক পোস্টের পর সরানো হলো সেই এসিল্যান্ডকে

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ হীরাকে সংবর্ধনা

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ হীরাকে সংবর্ধনা

একসঙ্গে প্রাণ গেল দুই বোনের

একসঙ্গে প্রাণ গেল দুই বোনের

যুগান্তরে সংবাদ প্রকাশ রংপুরে মাউশির সহকারী পরিচালক সাদাকাত ওএসডি

রংপুরে মাউশির সহকারী পরিচালক সাদাকাত ওএসডি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম