আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ হীরাকে সংবর্ধনা
Advertisement
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পিএম
আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ হীরাকে সংবর্ধনা
|
ফলো করুন |
|
|---|---|
আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে দলের সব স্তরের শীর্ষ নেতাদের এই নজিরবিহীন মেলবন্ধন ঘিরে আলোচনা নগরজুড়ে।
রোববার (২৫ অক্টোবর) বিকাল ৩টায় সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে এ সংবর্ধনা দেওয়া হয়।
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের যৌথ পরিচালনায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন সিসিক প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন- মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
সভায় সিটি প্রশাসক কাইয়ুম চৌধুরী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বিশ্বজয়ী হাফেজ হীরা সিলেট তথা সমগ্র বাংলাদেশের জন্য এক বিরল গৌরব ও সম্মান বয়ে এনেছেন। তার এ অসামান্য সাফল্য নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কুরআন চর্চায় গভীরভাবে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন, জেলা যুবদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি কয়েস আহমদ, সহ-সভাপতি মকসুদুল করিম নুহেল, মহানগর যুবদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি এমদাদুল হক স্বপন, জেলা যুবদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল, মহানগর যুবদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদী প্রিন্স, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব এবং মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ।
আলোচনা শেষে সংবর্ধিত অতিথি বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরার হাতে সব অতিথি যৌথভাবে সম্মাননা স্মারক তুলে দেন।
