Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৭৮৬

Advertisement

Icon

বাসস

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ এএম

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৭৮৬

প্রতীকী ছবি

Advertisement

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় ৭৮৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ১১১ জন, পূর্ববর্তী মামলায় ৫৩ জন, পুলিশ অ্যাক্ট ৩৪ ধারায় ১৫ জন, ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় ৪ জন, কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ২৩ জন, পরোয়ানা মূলে ৯২ জন এবং সাজা পরোয়ানা মূলে ১৪ জন রয়েছেন।

এ ছাড়া মাদক মামলায় ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন মাদক বহনকারী ও ২৬ জন মাদকসেবী। নিয়মিত ও অন্যান্য মামলায় ৫০ জন মাদক ব্যবসায়ীসহ অভিযানে মোট ৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদক বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৫৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ সময় ২৯টি মাদক মামলা দায়ের করা হয়।

অভিযানে ১ লাখ ৮ হাজার ৯৯৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ কেজি ১৩০ গ্রাম গাজাঁ, ৯০ লিটার চোলাই মদ ও দুই বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২৩ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রামে তিনজন, কুমিল্লায় দুইজন, নোয়াখালীতে দুইজন, লক্ষ্মীপুরে একজন, ফেনীতে ১৩ জন, রাঙ্গামাটিতে একজন ও খাগড়াছড়ি একজন রয়েছেন।

অন্যদিকে, কিশোর গ্যাং বিরোধী অভিযানে ৪৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তন্মধ্যে ২৭৮ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে এবং ১৯৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেলা ভিত্তিক আটককৃত কিশোর গ্যাং সদস্যের সংখ্যা: চট্টগ্রাম ৯৫ জন, কক্সবাজার নয়জন, কুমিল্লা ১৭৫ জন, ব্রাহ্মণবাড়িয়া ২৩ জন, চাঁদপুর ৩৯ জন, নোয়াখালী ৫৪ জন, লক্ষ্মীপুর ৬৩ জন, রাঙ্গামাটি একজন, খাগড়াছড়ি ১৫ জন।

জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চট্টগ্রামে বাবা-মেয়ের মৃত্যুর জেরে পুলিশের গাড়িতে হামলা ও বাসে আগুন

চট্টগ্রামে বাবা-মেয়ের মৃত্যুর জেরে পুলিশের গাড়িতে হামলা ও বাসে আগুন

সাপের কামড় কিনা বুঝতে পারেননি চিকিৎসক, মারা গেল মাদ্রাসাছাত্র

সাপের কামড় কিনা বুঝতে পারেননি চিকিৎসক, মারা গেল মাদ্রাসাছাত্র

উত্তরায় ‘দে লাড়া’ গ্রুপের হোতা পিচ্চি সানি গ্রেফতার

যুগান্তরে সংবাদ প্রকাশের পর উত্তরায় ‘দে লাড়া’ গ্রুপের হোতা পিচ্চি সানি গ্রেফতার

বিষপানে এনসিপি নেতার মৃত্যু

বিষপানে এনসিপি নেতার মৃত্যু

রায়পুরে আ.লীগ নেতা গ্রেফতার

রায়পুরে আ.লীগ নেতা গ্রেফতার

এজেআর কুরিয়ারে লুটপাটের ঘটনায় গ্রেফতার ৫

এজেআর কুরিয়ারে লুটপাটের ঘটনায় গ্রেফতার ৫

আরও পড়ুন

টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ যেসব এলাকায়

টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ যেসব এলাকায়

খাগড়াছড়িতে অবরোধ চলছে

খাগড়াছড়িতে অবরোধ চলছে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে বাস, নিহত ৩

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে বাস, নিহত ৩

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৭৮৬

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৭৮৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম