Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিষপানে এনসিপি নেতার মৃত্যু

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পিএম

বিষপানে এনসিপি নেতার মৃত্যু

Advertisement

চট্টগ্রামে বিষপানে অসুস্থ হয়ে তানভীরুল ইসলাম নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা মারা গেছেন। তার তানভীরুল ইসলাম। বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তানভীরুল ইসলাম এনসিপির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য এবং বায়েজিদ থানা কমিটির যুগ্ম সদস্য সচিব ছিলেন। তার বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার হিলপাড়া গ্রামে। তার বাবা মো. আবু ইউসুফ ও মা তাসলিমা বেগম। তিনি চট্টগ্রামের বায়েজিদ থানার টেক্সটাইল এলাকার জামাল উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন।

পরিবার সদস্যরা জানান, পারিবারিক বিষয় নিয়ে ভাড়া বাসায় বিষপানের পর তানভীরুল গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যু হয়।

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইব যুগান্তরকে জানান, তানভীরুল গেজেটেড জুলাইযোদ্ধা। জুলাই গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়েছিলেন তানভীরুল। তার কোমরের এক পাশ দিয়ে বুলেট ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। গুলির ক্ষত নিয়ে দীর্ঘদিন ধরে তিনি শারীরিক কষ্টে ভুগছিলেন। ক্ষতস্থানে সংক্রমণ হওয়ায় তাকে নিয়মিত হাসপাতালে যেতে হতো। তীব্র ব্যথার কারণে তানভীরুল প্রায়ই খুঁড়িয়ে হাঁটতেন এবং কষ্টে কান্নাকাটি করতেন। দীর্ঘদিনের শারীরিক যন্ত্রণা তার জন্য অসহনীয় হয়ে উঠেছিল বলে তিনি মনে করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সিএনজি ও বাসে তল্লাশি করে মিলল কোটি টাকার মাদক

সিএনজি ও বাসে তল্লাশি করে মিলল কোটি টাকার মাদক

চট্টগ্রামে চিনিবোঝাই কাভার্ডভ্যান ছিনতাই, লামা থেকে ১৪৪ বস্তা চিনি উদ্ধার

চট্টগ্রামে চিনিবোঝাই কাভার্ডভ্যান ছিনতাই, লামা থেকে ১৪৪ বস্তা চিনি উদ্ধার

১৮ মাসে ঝরেছে ২১৩ প্রাণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ১৮ মাসে ঝরেছে ২১৩ প্রাণ

৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

স্থানীয় সরকার নির্বাচনে ভালো মানুষ প্রার্থী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচনে ভালো মানুষ প্রার্থী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ধর্ম-বর্ণের বিভাজন নয়, সবাইকে নিয়ে বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

ধর্ম-বর্ণের বিভাজন নয়, সবাইকে নিয়ে বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

আরও পড়ুন

দুই অটোরিকশার চাপায় বৃদ্ধ নিহত

দুই অটোরিকশার চাপায় বৃদ্ধ নিহত

বিষপানে এনসিপি নেতার মৃত্যু

বিষপানে এনসিপি নেতার মৃত্যু

মাদ্রাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ, স্ত্রী-সন্তান আটক

মাদ্রাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ, স্ত্রী-সন্তান আটক

সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী

সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম