Logo
Logo
×

Advertisement

জাতীয়

সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী

Advertisement

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পিএম

সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী

সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী

Advertisement

বিশ্বখ্যাত রয়েল বেঙ্গল টাইগারের আবাসভূমি সুন্দরবনের আকরাম পয়েন্ট ও সংলগ্ন এলাকা আকাশপথে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারে সুন্দরবন পরিদর্শন শেষে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন তিনি।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সেখানে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

বৃহস্পতিবার সকাল ১০টা ২৮ মিনিটে হেলিকপ্টারে নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী। পরে সেখান থেকে হেঁটে নলিয়ান কোস্টগার্ডের পন্টুনের দিকে যান। সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান সরকারপ্রধান। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান।

সকাল ১০টা ৪৮ মিনিটে নলিয়ান কোস্টগার্ডের পন্টুন থেকে নৌপথে মোংলার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। দুপুর ১২টা ৫৫ মিনিটে তিনি মোংলায় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা মোংলার জেটিতে পৌঁছান। সেখানে মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শন করেন তিনি। পরে প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন এলাকাও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সুন্দরবন পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম।

প্রধানমন্ত্রীর সফর নিয়ে খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু  বলেন, প্রধানমন্ত্রীর দাকোপ সফরের এই অনুষ্ঠানটি পাবলিক ছিল না। এখানে তিনি আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি। যাওয়া-আসার পথে তিনি নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। তার এ আগমনের মধ্য দিয়ে খুলনার অবকাঠামোগত উন্নয়ন হবে বলে আশা করি।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুর পৌনে ১টার দিকে মোংলার দিগরাজ নৌঘাঁটিতে পৌঁছান। সেখানে নৌবাহিনী ও কোস্টগার্ডসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। দুপুর পৌনে ৩টায় মোংলা বন্দর জেটি পরিদর্শন ও পরে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন। বিকাল সোয়া ৫টায় তিনি হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে মোংলা সমুদ্রবন্দর ত্যাগ করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে বাদাম বিক্রেতা রাজুর স্বপ্নপূরণ

প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে বাদাম বিক্রেতা রাজুর স্বপ্নপূরণ

খুলনায় ‘ব্লেড বাবুর’ স্ত্রীকে গুলি ও কুপিয়ে হত্যা

খুলনায় ‘ব্লেড বাবুর’ স্ত্রীকে গুলি ও কুপিয়ে হত্যা

চিকিৎসকের অপেক্ষায় দেড় ঘণ্টা, জরুরি বিভাগেই প্রাণ গেল শিশুর

চিকিৎসকের অপেক্ষায় দেড় ঘণ্টা, জরুরি বিভাগেই প্রাণ গেল শিশুর

‘শুধু একটা স্নাইপার এর অভাব ছিল’ বলা সেই যুবকের পরিণতি

‘শুধু একটা স্নাইপার এর অভাব ছিল’ বলা সেই যুবকের পরিণতি

প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত, ঢাকা থেকে গেলেন সচিব

প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত, ঢাকা থেকে গেলেন সচিব

এই সাফল্যের পেছনে রয়েছে প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব: নাছির

শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে দুর্গোৎসব সম্পন্ন এই সাফল্যের পেছনে রয়েছে প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব: নাছির

আরও পড়ুন

সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী

সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে বাদাম বিক্রেতা রাজুর স্বপ্নপূরণ

প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে বাদাম বিক্রেতা রাজুর স্বপ্নপূরণ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

ষড়যন্ত্র করে মানুষের হৃদয় জয় করা যায় না: টুকু

ষড়যন্ত্র করে মানুষের হৃদয় জয় করা যায় না: টুকু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম