Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চিকিৎসকের অপেক্ষায় দেড় ঘণ্টা, জরুরি বিভাগেই প্রাণ গেল শিশুর

Advertisement

Icon

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পিএম

চিকিৎসকের অপেক্ষায় দেড় ঘণ্টা, জরুরি বিভাগেই প্রাণ গেল শিশুর

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

Advertisement

খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক না থাকার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে সেখানে দেড় মাসের এক শিশুকে নেওয়া হলে দেড় ঘণ্টা অপেক্ষার পর তার মৃত্যু হয়।

শিশুটির পরিবারের অভিযোগ, সময়মতো চিকিৎসক না পাওয়ায় তার মৃত্যু হয়েছে।

মারা যাওয়া শিশুটির নাম মুয়াজ আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় বলে জানান তার মামা রাকিব হাসান।

রাকিব হাসান বলেন, ‘সকাল থেকে আমার ভাগনে খুব কান্নাকাটি করছিল। সকাল সাড়ে ৭টার দিকে তাকে হাসপাতালে নিয়ে যাই। তখন জরুরি বিভাগে কোনো ডাক্তার ছিলেন না। সেখানে যারা দায়িত্বে ছিলেন, তারা বাইরের ওষুধের দোকান থেকে দুটি ওষুধ আনতে বলেন। ওষুধ এনে দিলে শিশুটিকে নেবুলাইজার দেওয়া হয়। এরপর তারা জানান, ডাক্তার এসে দেখবেন।’

রাকিব হাসানের ভাষ্য, চিকিৎসকের অপেক্ষায় তারা সকাল ৯টা পর্যন্ত হাসপাতালে ছিলেন। কিন্তু এর মধ্যে কোনো চিকিৎসক না আসায় শিশুটির মৃত্যু হয়। সময়মতো চিকিৎসা পেলে শিশুটিকে বাঁচানো যেত কিনা- সেই প্রশ্নও তুলেছেন তিনি।

হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক না থাকার অভিযোগে সেখানকার জরুরি চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে শিশুদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকের উপস্থিতি ও দায়িত্ব পালনের বিষয়টি সামনে এসেছে।

এ বিষয়ে জানতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রেজাউল করিমের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তার ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

খুলনার সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান বলেন, বিষয়টি জানা ছিল না। তবে এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

খুলনায় ‘ব্লেড বাবুর’ স্ত্রীকে গুলি ও কুপিয়ে হত্যা

খুলনায় ‘ব্লেড বাবুর’ স্ত্রীকে গুলি ও কুপিয়ে হত্যা

খুলনায় গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

খুলনায় গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

দুই সপ্তাহে দুবার খুলনায় যাবেন প্রধানমন্ত্রী

দুই সপ্তাহে দুবার খুলনায় যাবেন প্রধানমন্ত্রী

খুলনায় ৩৯৪ পূজামণ্ডপের নিরাপত্তায় প্রস্তুত এসআরবি

খুলনায় ৩৯৪ পূজামণ্ডপের নিরাপত্তায় প্রস্তুত এসআরবি

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

আরও পড়ুন

ষড়যন্ত্র করে মানুষের হৃদয় জয় করা যায় না: টুকু

ষড়যন্ত্র করে মানুষের হৃদয় জয় করা যায় না: টুকু

মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি

মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি

খুলনায় ‘ব্লেড বাবুর’ স্ত্রীকে গুলি ও কুপিয়ে হত্যা

খুলনায় ‘ব্লেড বাবুর’ স্ত্রীকে গুলি ও কুপিয়ে হত্যা

বাবার চিকিৎসার সাহায্য চাইতে গিয়ে নিপীড়নের শিকার কিশোরী

বাবার চিকিৎসার সাহায্য চাইতে গিয়ে নিপীড়নের শিকার কিশোরী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম