Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি

Advertisement

Icon

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পিএম

মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি

বাগাতিপাড়া উপজেলা পরিষদের কেন্দ্রীয় জামে মসজিদের দানবাক্স। ছবি: যুগান্তর

Advertisement

নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদের কেন্দ্রীয় জামে মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ইউএনও কার্যালয় চত্বরের সংরক্ষিত এলাকায় সড়কের পাশে অবস্থিত মসজিদে এমন চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

মসজিদ কমিটি সূত্রে জানা গেছে, মসজিদের মোয়াজ্জিন ইসরায়েল হোসেন আসরের নামাজের পর কয়েকজন মুসল্লিসহ তিনি মসজিদে দানবাক্সের নিকট গেলে তালা ভাঙা বিষয়টি দেখতে পান। ওই দানবাক্সের বাইরের দুটি ও ভেতরের একটি তালা ভেঙে বাক্সে থাকা সব টাকা-পয়সা নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে বাক্সে ঠিক কত টাকা ছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

মোয়াজ্জিন ইসরায়েল হোসেন জানান, এর আগে গত ২৬ জুন দানবাক্সটি খোলা হয়েছিল। তখন বাক্স থেকে প্রায় পাঁচ হাজার টাকা বের করা হয়। এরপর আর দানবাক্সটি খোলা হয়নি। চুরির বিষয়টি তিনি মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদককে জানিয়েছেন। 

এ বিষয়ে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা রিসোর্স সেন্টারের (ইউআরসি) ইন্সট্রাক্টর সরোয়ার মোরশেদ জানান, ছুটির দিন হওয়ায় তিনি উপজেলা পরিষদে উপস্থিত ছিলেন না। তবে চুরির বিষয়টি তিনি জানতে পেরেছেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল ইসলাম বলেন, বিষয়টি থানায় জানানো হয়েছে। উপজেলা পরিষদের সিসিটিভি ফুটেজ রয়েছে। পুলিশ এলে ফুটেজ দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাগাতিপাড়া মডেল থানার এসআই দোলা পারভীন জানান, মসজিদ কমিটি থেকে একটি লিখিত অভিযোগ করা হয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পূজার ছুটিতে স্ত্রীকে নিয়ে বেরিয়ে আর ফেরা হলো না হিমেশের

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ পূজার ছুটিতে স্ত্রীকে নিয়ে বেরিয়ে আর ফেরা হলো না হিমেশের

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা স্বাধীন বহিষ্কার

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা স্বাধীন বহিষ্কার

বাস-ট্রাক সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দুই চালকের বিরুদ্ধে মামলা

বাস-ট্রাক সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দুই চালকের বিরুদ্ধে মামলা

এক পরিবারে বাবা-মেয়ের মৃত্যু, মা ও ছেলে হাসপাতালে

বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১২ এক পরিবারে বাবা-মেয়ের মৃত্যু, মা ও ছেলে হাসপাতালে

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত যাদের পরিচয় মিলেছে

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত যাদের পরিচয় মিলেছে

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪

আরও পড়ুন

সভায় মীর শাহে আলম বগুড়ার উন্নয়নে ১০ হাজার কোটি টাকার রেলপথসহ নানা প্রকল্প

বগুড়ার উন্নয়নে ১০ হাজার কোটি টাকার রেলপথসহ নানা প্রকল্প

রায়পুরে আ.লীগ নেতা গ্রেফতার

রায়পুরে আ.লীগ নেতা গ্রেফতার

লংমার্চ করে অশান্তি সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: মন্ত্রী এ্যানি

লংমার্চ করে অশান্তি সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: মন্ত্রী এ্যানি

গুড়পুকুরের মেলায় চাঁদাবাজির অভিযোগ নিয়ে মুখ খুললেন এমপি খালেক

গুড়পুকুরের মেলায় চাঁদাবাজির অভিযোগ নিয়ে মুখ খুললেন এমপি খালেক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম