Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ

পূজার ছুটিতে স্ত্রীকে নিয়ে বেরিয়ে আর ফেরা হলো না হিমেশের

Advertisement

Icon

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পিএম

পূজার ছুটিতে স্ত্রীকে নিয়ে বেরিয়ে আর ফেরা হলো না হিমেশের

ফাইল ছবি

Advertisement

পূজার ছুটিতে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পরিচ্ছন্নতাকর্মী হিমেশ জমাদ্দার (২১)। নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হন তিনি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী ববি রাণী। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে স্বামীর মৃত্যুর খবর এখনো জানানো হয়নি তাকে।

বুধবার (২১ অক্টোবর) রাতে হিমেশের মামাশ্বশুর প্রদীপ জমাদ্দার জানান, নাটোরে শ্বশুরবাড়ির এলাকায় হিমেশের শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। তবে তার স্ত্রী ববি রাণীকে এখনো স্বামীর মৃত্যুর খবর জানানো হয়নি।

এর আগে, মঙ্গলবার (২০ অক্টোবর) নাটোরের বড়াইগ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত হিমেশ ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের বাখুন্ডা এলাকার পাশের বুকাইল আশ্রয়কেন্দ্রের বাসিন্দা ছিলেন।

হিমেশের স্বজনরা জানান, স্ত্রী ববি রাণীর শখ ছিল বাবা-মায়ের সঙ্গে পূজার আনন্দ উপভোগ করার। তাই ছুটি পেয়ে স্ত্রীকে নিয়ে নাটোরে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন হিমেশ। কিন্তু সেই শখ আর পূরণ হলো না। পথেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। গুরুতর আহত হন তার স্ত্রী।

স্বজনরা আরও জানান, ছয় মাস আগে হিমেশ সপরিবারে বাখুন্ডা সেতুর নিচে একটি অস্থায়ী জায়গায় বসবাস শুরু করেন। তিন মাস আগে জীবিকার সন্ধানে তিনি মাদারীপুরের শিবচর উপজেলায় চলে যান। সেখানে স্থানীয় কয়েকটি ক্লিনিকে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন তিনি।

হিমেশের বাবা অমূল্য চন্দ্র জমাদ্দার ফরিদপুরের স্থানীয় বাখুন্ডা বাজারে পরিচ্ছন্নতার কাজ করেন। পাঁচ বোনের একমাত্র ভাই ছিলেন হিমেশ। একমাত্র ছেলেকে হারিয়ে শোকে বিহ্বল তার বাবা ও স্বজনরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পারমিট ৬৪, বাস শত শত, দুই প্রাণহানিতে সেলফি বন্ধ

পারমিট ৬৪, বাস শত শত, দুই প্রাণহানিতে সেলফি বন্ধ

সড়কে থামছে না রক্তপাত, সিলেটে ৯ মাসে ২৮৮ প্রাণহানি

সড়কে থামছে না রক্তপাত, সিলেটে ৯ মাসে ২৮৮ প্রাণহানি

রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বনপাড়ায় ১২ মৃত্যু: সেই বাসটির ফিটনেস সনদের মেয়াদ ছিল না

বনপাড়ায় ১২ মৃত্যু: সেই বাসটির ফিটনেস সনদের মেয়াদ ছিল না

জাতীয় নিরাপদ সড়ক দিবসে সেন্ট্রাল ডাটাবেজ করার দাবি তরুণদের

জাতীয় নিরাপদ সড়ক দিবসে সেন্ট্রাল ডাটাবেজ করার দাবি তরুণদের

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা স্বাধীন বহিষ্কার

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা স্বাধীন বহিষ্কার

আরও পড়ুন

বাবার চিকিৎসার সাহায্য চাইতে গিয়ে নিপীড়নের শিকার কিশোরী

বাবার চিকিৎসার সাহায্য চাইতে গিয়ে নিপীড়নের শিকার কিশোরী

চিকিৎসকের অপেক্ষায় দেড় ঘণ্টা, জরুরি বিভাগেই প্রাণ গেল শিশুর

চিকিৎসকের অপেক্ষায় দেড় ঘণ্টা, জরুরি বিভাগেই প্রাণ গেল শিশুর

‘৯৬-এর মতো আবারও এক হয়েছে আ.লীগ-জামায়াত’

‘৯৬-এর মতো আবারও এক হয়েছে আ.লীগ-জামায়াত’

পারমিট ৬৪, বাস শত শত, দুই প্রাণহানিতে সেলফি বন্ধ

পারমিট ৬৪, বাস শত শত, দুই প্রাণহানিতে সেলফি বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম