Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সড়কে থামছে না রক্তপাত, সিলেটে ৯ মাসে ২৮৮ প্রাণহানি

Advertisement

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পিএম

সড়কে থামছে না রক্তপাত, সিলেটে ৯ মাসে ২৮৮ প্রাণহানি

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি

Advertisement

সিলেটেও পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। তবে সিলেট বিভাগের সড়কগুলোতে রক্তক্ষয়ী দুর্ঘটনা ও অকাল প্রাণহানি থামানো যাচ্ছে না।

‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির তথ্য ও মাসিক প্রতিবেদন অনুযায়ী, গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিগত ৯ মাসে সিলেট বিভাগের চার জেলায় ঘটে যাওয়া মোট ২৬৫টি সড়ক দুর্ঘটনায় ২৮৮ জনের মৃত্যু ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত ৬৩০ জন।

পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারিতে ২৫ জন, ফেব্রুয়ারিতে ৩২ জন, মার্চে ৩২ জন, এপ্রিলে ১৫ জন, মে মাসে সর্বোচ্চ ৫১ জন, জুনে ২৯ জন, জুলাইয়ে ৩১ জন, আগস্টে ৪৭ জন এবং সেপ্টেম্বরে ২৬ জন প্রাণ হারিয়েছেন। মে ও আগস্ট— এই দুই মাসেই প্রাণহানি ঘটেছে ৯৮ জনের।

বিশেষজ্ঞদের মতে, বেপরোয়া গতি, অবৈধ ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, ট্রাফিক আইনের তোয়াক্কা না করা, দূরপাল্লার চালকদের অনিয়ন্ত্রিত ক্লান্তি ও অসতর্কতা এবং ফিটনেসবিহীন লক্কড়ঝক্কড় যানবাহন মহাসড়কে দুর্ঘটনা ও প্রাণহানির প্রধান কারণ।

এ ব্যাপারে উদ্যোগ গ্রহণে তাগিদ দিয়েছেন নিসচা সিলেট জেলা সভাপতি জহিরুল ইসলাম মিশু।

অন্যদিকে দিবসটি উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বস্তরে সচেতনতামূলক সভা ও গতিসীমা নিয়ন্ত্রণে ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন।

এদিকে ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল সিলেটে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশস্থলে মিলিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা সিলেট জেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম মিশু এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. ছয়ফুল করিম চৌধুরী হায়াত।

এতে বক্তব্য রাখেন- সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, একাত্তর টেলিভিশনের সিলেট ব্যুরোপ্রধান আব্দুল মুহিত দিদার, নিসচা জেলা সহ-সভাপতি আহমদ জাকারিয়া, আব্দুর রহমান, আব্দুল হাছিব ও সদস্য শরীফ আহমদ, নিসচা সিলেট জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক আবু জাবের ও রাজিব ঘোষ, অর্থ সম্পাদক সোহেল চৌধুরী, প্রচার সম্পাদক শাহীন আহমদ, আইন বিষয়ক সম্পাদক ফয়সল চৌধুরী, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মো. মাজিদুর রহমান, যুব বিষয়ক সম্পাদক জাহেদুল আলম রাফি, সদস্য সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, ফুয়াদ বিন রশীদ, আফজাল হোসেন খান, মো. হাফিজুর রহমান, শরিফ গাজী ও নূর কালামসহ নিসচার জেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বনপাড়ায় ১২ মৃত্যু: সেই বাসটির ফিটনেস সনদের মেয়াদ ছিল না

বনপাড়ায় ১২ মৃত্যু: সেই বাসটির ফিটনেস সনদের মেয়াদ ছিল না

জাতীয় নিরাপদ সড়ক দিবসে সেন্ট্রাল ডাটাবেজ করার দাবি তরুণদের

জাতীয় নিরাপদ সড়ক দিবসে সেন্ট্রাল ডাটাবেজ করার দাবি তরুণদের

গাড়ি আটকে মালামাল লুট-চাঁদাবাজি, ছাত্রদলের ৮ নেতাকর্মীকে শোকজ

গাড়ি আটকে মালামাল লুট-চাঁদাবাজি, ছাত্রদলের ৮ নেতাকর্মীকে শোকজ

পূজামণ্ডপে গান গেয়ে শাস্তির মুখে পুলিশের এএসআই

পূজামণ্ডপে গান গেয়ে শাস্তির মুখে পুলিশের এএসআই

বাস-ট্রাক সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দুই চালকের বিরুদ্ধে মামলা

বাস-ট্রাক সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দুই চালকের বিরুদ্ধে মামলা

আরও পড়ুন

জানালার পাশে মাদকের আসর, সাংস্কৃতিক সংসদের নেতাকে কুপিয়ে জখম

জানালার পাশে মাদকের আসর, সাংস্কৃতিক সংসদের নেতাকে কুপিয়ে জখম

সিএনজি ও বাসে তল্লাশি করে মিলল কোটি টাকার মাদক

সিএনজি ও বাসে তল্লাশি করে মিলল কোটি টাকার মাদক

মাদানীর ওয়াজ মাহফিলে এমপিকে পাগড়ি পরিয়ে দিলেন আলেমরা

মাদানীর ওয়াজ মাহফিলে এমপিকে পাগড়ি পরিয়ে দিলেন আলেমরা

সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম