মাদানীর ওয়াজ মাহফিলে এমপিকে পাগড়ি পরিয়ে দিলেন আলেমরা
Advertisement
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পিএম
মাদানীর ওয়াজ মাহফিলে এমপিকে পাগড়ি পরিয়ে দিলেন আলেমরা
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের শ্রীপুরে ওয়াজ মাহফিলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চুকে পাগড়ি পরিয়ে দিয়েছেন আলেমরা।
বুধবার (২১ অক্টোবর) রাতে পৌরসভার চন্নাপাড়া এলাকায় আয়োজিত ৬ষ্ঠ বার্ষিক এই ওয়াজ মাহফিল ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে তাকে পাগড়ি পরিয়ে দেওয়া হয়েছে।
এই ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন ‘শিশু বক্তা’ খ্যাত নেত্রকোনার মাওলানা রফিকুল ইসলাম মাদানী (নেত্রকোনা)। মাহফিলে ধর্মপ্রাণ মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়।
শ্রীপুরের চন্নাপাড়া বায়তুর রহমান জামে মসজিদ, আমিনা খাতুন আদর্শ মহিলা মাদ্রাসা এবং হাছেন আলী কওমি মাদ্রাসা ও এতিমখানার যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চন্নাপাড়া এলাকার সাংবাদিক মালেকের বাড়ির মোড়ে অনুষ্ঠিত এ মাহফিলে সভাপতিত্ব করেন মসজিদ ও এতিমখানা মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং সভাপতি সাংবাদিক আবদুল মালেক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু। তাকে পাগড়ি পরিয়ে দেন ওলামা দলের সাবেক সভাপতি মাওলানা এসএম রুহুল আমিন এবং এলাকার বিশিষ্ট আলেম মাওলানা আবু সাঈদ (সুফি হুজুর)।
ওয়াজ মাহফিলে কুরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মাওলানা ইব্রাহিম খলিল বেত্তপুরী, ক্বারী শরিফুল ইসলাম মুলাইদী, মুফতি আতিকুর রহমান সিরাজী, হাফেজ মাওলানা মুফতি দেলোয়ার হোসেন সাঈদ ফুলপুরী এবং মাওলানা ইকরামুজ্জামান আব্দুল বাতেনসহ আমন্ত্রিত আলেমরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির মণ্ডল আজাদ, পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহসান কবির, শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল হোসেন প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
