টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দুজনের মৃত্যু
Advertisement
টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের টঙ্গীতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধের ঘটনায় স্বামী-স্ত্রী দুজনের মৃত্যু হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- মুদাফা মাস্টারপাড়া এলাকার লালচান মিয়া (৬০) ও তার স্ত্রী নাছিমা বেগম (৫০)। এ ঘটনায় তাদের মেয়ে তানিশাও (১৬) দগ্ধ হন।
এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে রান্নার প্রস্তুতির সময় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হন। তাদের মধ্যে লালচান মিয়া ও তার স্ত্রী নাছিমা বেগম চিকিৎসাধীন বুধবার রাতে ঢামেকে মারা গেছেন।
উল্লেখ্য, বুধবার (২১ অক্টোবর) ভোরে রান্নার জন্য নাছিমা বেগম গ্যাসের চুলা জ্বালালে হঠাৎ বিস্ফোরিত হয়ে পুরো রান্নাঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় নাছিমা বেগম, তার স্বামী লালচান মিয়া এবং মেয়ে তানিশা দগ্ধ হয়ে গুরুতর আহত হন। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান।
