Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Advertisement

Icon

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পিএম

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

পাইকগাছা থানা

Advertisement

খুলনার পাইকগাছায় স্বামী বাজার থেকে ছোট মাছ কিনে আনায় ঝগড়া করেন স্ত্রী। দুজনের কথা কাটাকাটির একপর্যায়ে অভিমান করে গলায় ফাঁস দেন রহিমা বেগম (৩৮) নামে ওই গৃহবধূ।

শুক্রবার সন্ধ্যায় বটগাছের ডালে গলায় ওড়না পেঁচিয়ে তিনি ফাঁস দেন। পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার লস্কর ইউনিয়নের লস্কর গ্রামের বাসিন্দা গোলাম রসুল বাজার থেকে ছোট মাছ কিনে আনলে স্ত্রী রহিমা বেগমের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামীর ওপর তীব্র অভিমান করে রহিমা প্রতিবেশী খালেক গাজীর বাড়ির পাশের একটি বটগাছের ডালে গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

এ সময় তার শাশুড়ি রাবেয়া বেগম বিষয়টি দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে নিশ্চিত করেছেন নিহতের স্বামী।

পাইকগাছা থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, ঘটনার পর এসআই কৃপাসিন্ধু লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছেন। প্রাথমিকভাবে স্বামী-স্ত্রীর পারিবারিক বিরোধের জেরেই এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

খুলনায় ট্রেনের ধাক্কায় নিহত ২

খুলনায় ট্রেনের ধাক্কায় নিহত ২

মাটির প্রতিমার রূপ ছাপিয়ে ধানের সুনিপুণ কারুকাজে দেবী দুর্গা

মাটির প্রতিমার রূপ ছাপিয়ে ধানের সুনিপুণ কারুকাজে দেবী দুর্গা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

সাবেক ছাত্রদল নেতা সাইফুলকে দেখতে হাসপাতালে ডা. বিটু

সাবেক ছাত্রদল নেতা সাইফুলকে দেখতে হাসপাতালে ডা. বিটু

খুলনায় বিশেষ অভিযানে ৮ দিনে গ্রেফতার ২৫৫, অস্ত্র ও মাদক উদ্ধার

খুলনায় বিশেষ অভিযানে ৮ দিনে গ্রেফতার ২৫৫, অস্ত্র ও মাদক উদ্ধার

নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম