ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ, আটক ১
Advertisement
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১১:০০ পিএম
ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ
|
ফলো করুন |
|
|---|---|
নওগাঁয় টাস্কফোর্সের অভিযানে ২৪৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধারসহ মোস্তাফা আলী (৩৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। তার বাড়ির একটি ঘরে মাটির নিচে রাখা ছিল কষ্টিপাথরের শিবলিঙ্গটি।
বুধবার দুপুর দেড়টায় নওগাঁ সদর উপজেলার চক-রাজবল্লভ এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের গহির উদ্দিন প্রামাণিকের ছেলে।
সন্ধ্যা ৭টায় নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) থেকে মিডিয়া সেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়কের দিকনির্দেশনায়, সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট) মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা সুলতানা ও পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স দল সদর উপজেলার চক-রাজবল্লভ এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় মোস্তাফা আলীর বাড়িতে অভিযান চালিয়ে তার বাড়ির একটি ঘরের মাটির নিচে লুকিয়ে রাখা অবস্থায় কষ্টিপাথরের শিবলিঙ্গটি উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ২৪৫ কেজি। উদ্ধার হওয়া শিবলিঙ্গসহ আসামি মোস্তাফা আলীকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় এবং নওগাঁ ব্যাটালিয়নের প্রশাসনিক দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ চোরাচালান এবং মাদক পাচারের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখবে বিজিবি।
