Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অবশেষে পূর্ণিমার কাছ থেকে তালাক পেলেন মাসুদ

Advertisement

Icon

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১০:১২ পিএম

অবশেষে পূর্ণিমার কাছ থেকে তালাক পেলেন মাসুদ

মাসুদ রানা ও পূর্ণিমা

Advertisement

অবশেষে শ্যালিকা (দ্বিতীয় স্ত্রী) পূর্ণিমার কাছ থেকে তালাক পেলেন দেশজুড়ে আলোচিত দুই বোনকে বিয়ে করা টিকটকার মাসুদ রানা। নওগাঁর মহাদেবপুরে প্রথম স্ত্রী থাকা অবস্থায় শ্যালিকাকে বিয়ে করার পর সমালোচনার ঝড় উঠলে মাসুদ রানাকে তালাক দেন দ্বিতীয় স্ত্রী পূর্ণিমা।

এর আগে গ্রামবাসীর সামনে ক্ষমা চেয়েছেন এবং তওবা করেছেন মাসুদের শ্যালিকা (দ্বিতীয় স্ত্রী) পূর্ণিমা ও তার শ্বশুর মান্নান সাপুড়ে।

বুধবার বিকালে রাইগাঁ ইউপি কাজী অফিসে এ তালাকের কাজ সম্পন্ন করা হয়।

মাসুদ রানা নওগাঁ সদর উপজেলার বাছারী গ্রামের মৃত আনিছুর রহমানের ছেলে।

টিকটকার মাসুদ রানা ও শ্যালিকা পূর্ণিমার এই বিয়ে নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। জনরোষ থেকে বাঁচতে আজ বুধবার বিকালে শ্যালিকা পূর্ণিমা তার স্বামী মাসুদ রানাকে তালাক দেন।

নওগাঁর বদলগাছী সদর ইউনিয়নের বৈরাগীপাড়ায় প্রথম স্ত্রী মৌসুমীকে সঙ্গে নিয়ে একটি ভাড়া বাসায় বসবাস করতেন মাসুদ রানা। গত ২৪ অক্টোবর ওই বাসায় তাদের গায়েহলুদ এবং এর পরদিন ২৫ অক্টোবর প্রথম স্ত্রীর আপন ছোট বোন পূর্ণিমাকে বিয়ে করেন তিনি। বিয়ের পর দুই স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও প্রকাশ করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং দেশজুড়ে তীব্র প্রতিবাদের ঝড় ওঠে।

এর আগে ফেসবুক লাইভে এসে দর্শকদের উদ্দেশে মাসুদ রানা ও তার শ্যালিকা পূর্ণিমা অশালীন ভাষায় গালিগালাজ করেন। এরপর তাদের মুখে চুনকালি ও জুতার মালা পরিয়ে এলাকা ছাড়া করেছিল গ্রামবাসী। তার এই অশালীন কাজের জন্য নওগাঁ জজ কোর্টের আইনজীবী শাহীন কাদির ডলার মাসুদ রানাকে নিজের সেরেস্তার কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে অবাঞ্ছিত ঘোষণা করেন।

এ পরিস্থিতির মধ্যে বদলগাছী ছাড়তে তিন ঘণ্টা সময় বেঁধে দেয় স্থানীয়রা। পরে ভাড়া বাসার আসবাবপত্র ও দুই স্ত্রীকে নিয়ে মহাদেবপুরের মাতাজিহাটের বিরামগ্রাম এলাকায় শ্বশুরবাড়িতে আশ্রয় নিতে যান মাসুদ রানা।

ভাইরাল হওয়া এ ঘটনার জেরে সোমবার রাতে মহাদেবপুর উপজেলার মাতাজিহাট বিরামগ্রাম এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। প্রথম স্ত্রীর উপস্থিতিতে শ্যালিকাকে বিয়ে করার প্রতিবাদে স্থানীয় ক্ষুব্ধ জনতা ওই টিকটকার ও আইনজীবীর সহকারীকে মুখভর্তি চুনকালি মাখিয়ে এলাকা থেকে বের করে দেয়।

পরে ২৭ অক্টোবর ফেসবুক লাইভে এসে জাতির কাছে ক্ষমা চান এবং প্রথম স্ত্রী মৌসুমীকে রেখে দ্বিতীয় স্ত্রী পূর্ণিমাকে তালাক দেওয়ার ঘোষণা দিয়েছিলেন মাসুদ রানা। এ বিষয়ে মাসুদ রানা বুধবার বিকালে ফেসবুক লাইভে এসে তার শ্যালিকা পূর্ণিমা তাকে তালাক দিয়েছেন বলে জানান এবং তালাকের কপি তার ফেসবুক আইডিতে শেয়ার করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ, আটক ১

ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ, আটক ১

দুলাভাইকে বিয়ে করায় সালিশে ক্ষমা চাইলেন শ্যালিকা, কান ধরে তওবা শ্বশুরের

দুলাভাইকে বিয়ে করায় সালিশে ক্ষমা চাইলেন শ্যালিকা, কান ধরে তওবা শ্বশুরের

স্ত্রী থাকতে শ্যালিকাকে বিয়ে, টিকটকারের মুখে চুনকালি-জুতার মালা

স্ত্রী থাকতে শ্যালিকাকে বিয়ে, টিকটকারের মুখে চুনকালি-জুতার মালা

হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, গ্রেফতার ২

হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, গ্রেফতার ২

নিলামের টাকা বকেয়া রেখেই ভবনের মালামাল সরানোর অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

নিলামের টাকা বকেয়া রেখেই ভবনের মালামাল সরানোর অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

চুরির অপবাদে শিশুকে নির্যাতন, কীটনাশক পান করে হাসপাতালে

চুরির অপবাদে শিশুকে নির্যাতন, কীটনাশক পান করে হাসপাতালে

আরও পড়ুন

ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ, আটক ১

ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ, আটক ১

রং নাম্বারে প্রেম, বিয়ের কথা বলে ডেকে নিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

রং নাম্বারে প্রেম, বিয়ের কথা বলে ডেকে নিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

সকালে স্বামী, বিকালে স্ত্রীর মৃত্যু

সকালে স্বামী, বিকালে স্ত্রীর মৃত্যু

দিনাজপুর বোর্ডের সোয়া কোটি টাকার দুর্নীতির তদন্ত করার নির্দেশ

দিনাজপুর বোর্ডের সোয়া কোটি টাকার দুর্নীতির তদন্ত করার নির্দেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম