Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেফতার ৯৯৭

Advertisement

Icon

বাসস

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ এএম

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেফতার ৯৯৭

প্রতীকী ছবি

Advertisement

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় অভিযান চালিয়ে ৯৯৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলায় ৮৪ জন, পূর্ববর্তী মামলায় ৭৭ জন, পুলিশ অ্যাক্ট ৩৪ ধারায় ২৮ জন, ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় ১১ জন, কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে গ্রেফতার ৩৮ জন, পরোয়ানা মূলে ১১৬ জন ও সাজা পরোয়ানা মূলে ২৪ জন রয়েছেন।

এ ছাড়া মাদক মামলায় ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ২ জন মাদক বহনকারী ও ৫০ জন মাদকসেবী। নিয়মিত ও অন্যান্য মামলায় ৪০ জন মাদক ব্যবসায়ীসহ অভিযানে মোট ৯২ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদক বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতে ২০ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ১৮ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ সময় ৩৭টি মাদক মামলা দায়ের করা হয়।

অভিযানে ১১ হাজার ৬৫২ পিস ইয়াবা, ৩৯ কেজি ৬৭৫ গ্রাম গাজাঁ, ১২৪ লিটার চোলাই মদ, ৮ বোতল বিদেশী মদ, ১৬ ক্যান বিয়ার, ৭৫ বোতল স্কাফ সিরাপ ও ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে চট্টগ্রামে ১,  কুমিল্লায় ৩, চাঁদপুরে ১,  নোয়াখালীতে ৩, ফেনীতে ২ ও খাগড়াছড়িতে ১ জন রয়েছেন।

অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তন্মধ্যে মুচলেকায় ৩৮৬ জনকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে এবং ১৮১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেলা ভিত্তিক আটককৃত কিশোর গ্যাং সদস্যের সংখ্যা: চট্টগ্রামে ১১০, কক্সবাজারে ১৫, কুমিল্লায় ১৯৭, ব্রাহ্মণবাড়িয়ায় ৪১, চাঁদপুরে ৪৬, নোয়াখালীতে ৩৯, ফেনীতে ১২, লক্ষ্মীপুরে ৬৮, রাঙ্গামাটিতে ২০, খাগড়াছড়িতে ৯ এবং বান্দরবানে ১০ জন।

জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চট্টগ্রামে আরও দুই মামলায় সন্ত্রাসী ওয়াকিলের জামিন নামঞ্জুর

চট্টগ্রামে আরও দুই মামলায় সন্ত্রাসী ওয়াকিলের জামিন নামঞ্জুর

পুলিশ-এসআরবি পরিচয়ে অভিযান, ধরা খেলেন কনস্টেবল

পুলিশ-এসআরবি পরিচয়ে অভিযান, ধরা খেলেন কনস্টেবল

কর্ণফুলীতে ট্রলারডুবি, ২৪ ঘণ্টা পর দুই জেলের লাশ উদ্ধার

কর্ণফুলীতে ট্রলারডুবি, ২৪ ঘণ্টা পর দুই জেলের লাশ উদ্ধার

দেয়ালে মাথা ফাটিয়ে ও গলাটিপে হত্যা করেন অন্তঃসত্ত্বা স্ত্রীকে

দেয়ালে মাথা ফাটিয়ে ও গলাটিপে হত্যা করেন অন্তঃসত্ত্বা স্ত্রীকে

৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার: মামলায় যুবকের যাবজ্জীবন

৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার: মামলায় যুবকের যাবজ্জীবন

দুই ডিজিএফআই সদস্যের বিচার হবে সামরিক আদালতে

ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদা দাবি দুই ডিজিএফআই সদস্যের বিচার হবে সামরিক আদালতে

আরও পড়ুন

আইফোনের জন্য বন্ধুকে গলা কেটে হত্যা

আইফোনের জন্য বন্ধুকে গলা কেটে হত্যা

ছাত্রদল নেতা শাকিল হত্যা এমপি আব্দুল আজিজের ছেলে মিন্টুর ৩ দিনের রিমান্ড

এমপি আব্দুল আজিজের ছেলে মিন্টুর ৩ দিনের রিমান্ড

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেফতার ৯৯৭

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেফতার ৯৯৭

মায়ের ঠাঁই জীর্ণ ঘরে, অধ্যক্ষ ছেলের বিলাসী জীবন

মায়ের ঠাঁই জীর্ণ ঘরে, অধ্যক্ষ ছেলের বিলাসী জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম