Logo
Logo
×

Advertisement

সারাদেশ

টাকা নিয়ে আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ, পুলিশ সদস্য ক্লোজড

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পিএম

টাকা নিয়ে আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ, পুলিশ সদস্য ক্লোজড

ফাইল ছবি

Advertisement

ঢাকার ‘দোহারে টাকা পেয়ে আসামিকে ছেড়ে দিল পুলিশ’ এই শিরোনামে গত ২৯ অক্টোবর দৈনিক যুগান্তরে সংবাদ প্রকাশের পর বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে অভিযুক্ত এএসআই মেহেদি হাসানকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে ঢাকা জেলা বা মেট্রোপলিটন পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার (দোহার সার্কেল) মো. শামিম হোসেন।

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় দোহার উপজেলার নারিশা ইউনিয়নের জীবনের মুরগির ফার্ম সংলগ্ন এলাকায় অভিযান চালায় এএসআই মেহেদি হাসানসহ কয়েকজন পুলিশ সদস্য। সেখানে একটি কক্ষে চার জনকে মাদকসেবন অবস্থায় পান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালিয়ে গেলেও আটক হন হাসান মাদবর নামে এক যুবক। পরে তার হাতে হ্যান্ডকাফ পরিয়ে স্থানীয় স্বপন ও মোস্তাফিজ নামে দুজনের সাক্ষ্য গ্রহণ করেন পুলিশ।  

পরে প্রত্যক্ষদর্শী রিমন নামে স্থানীয় এক যুবক জানান, হাসানকে আটকের পর ওই স্থানে দুই পিস ইয়াবা ও একটি ব্যবহারকৃত ইয়াবার অংশ দেখান পুলিশের এএসআই মেহেদি। পরে আটক হাসানকে দোহারের শাইনপুকুর তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয়। এদিকে আটকের কয়েক ঘণ্টা পর কোনো প্রকার আইনগত ব্যবস্থা ছাড়াই আটক হাসান মাদবরকে ছেড়ে দেয় পুলিশ। 

স্থানীয়দের অভিযোগ, ৭০ হাজার টাকার বিনিময়ে আটক হাসান মাদবরকে ছেড়ে দিয়েছে পুলিশ। এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সুষ্ঠু তদন্ত করে জড়িত পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি জানান তারা। পরে ওই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড

একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড

পুলিশভ্যানের সামনে যুবলীগের মিছিল, এএসআইসহ ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

পুলিশভ্যানের সামনে যুবলীগের মিছিল, এএসআইসহ ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

বিএনপি নেতা হত্যা মামলায় পুলিশ কর্মকর্তা কারাগারে

বিএনপি নেতা হত্যা মামলায় পুলিশ কর্মকর্তা কারাগারে

পুলিশ-সোর্স যোগসাজশে ট্রাক থেকে ইয়াবা লুট, অতঃপর...

পুলিশ-সোর্স যোগসাজশে ট্রাক থেকে ইয়াবা লুট, অতঃপর...

পুলিশে ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগ, বিশেষ বিসিএসে ৪০০-৫০০ এএসপি

পুলিশে ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগ, বিশেষ বিসিএসে ৪০০-৫০০ এএসপি

পুলিশকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে সম্পূর্ণ মুক্ত রাখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে সম্পূর্ণ মুক্ত রাখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

এমপি আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রে সুপারিশ করবে জেলা বিএনপি

এমপি আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রে সুপারিশ করবে জেলা বিএনপি

মাগুরায় যুবদল নেতা হত্যাকাণ্ডের জট খুলছে

মাগুরায় যুবদল নেতা হত্যাকাণ্ডের জট খুলছে

ইউএনও’র দরজায় বার্তা, বিনা অনুমতিতে জুতাসহ প্রবেশ করুন

ইউএনও’র দরজায় বার্তা, বিনা অনুমতিতে জুতাসহ প্রবেশ করুন

টাকা নিয়ে আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ, পুলিশ সদস্য ক্লোজড

টাকা নিয়ে আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ, পুলিশ সদস্য ক্লোজড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম