Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পুলিশ-সোর্স যোগসাজশে ট্রাক থেকে ইয়াবা লুট, অতঃপর...

Advertisement

Icon

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পিএম

পুলিশ-সোর্স যোগসাজশে ট্রাক থেকে ইয়াবা লুট, অতঃপর...

ছবি: সংগৃহীত

Advertisement

চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাক থামিয়ে ৩০ হাজার পিস ইয়াবা লুটের অভিযোগে সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) এস এম মাহবুবুল ইসলাম, কনস্টেবল ফয়েজ আহমেদ ও গাজী মো. মহসিনকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম পিপিএম স্বাক্ষরিত এক অফিস আদেশে প্রশাসনিক কারণে তাদের সাতকানিয়া থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয় বলে জানা গেছে।

সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ আবদুল আলীম বুধবার রাতে এসআই এস এম মাহবুবুল ইসলাম, কনস্টেবল ফয়েজ আহমেদ ও গাজী মো. মহসিনকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (২৪ অক্টোবর) রাতে লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের এম চর হাট সংলগ্ন মাইরগ্গ্যারচর ফকিরহাট এলাকার একটি নির্জন সড়কে মোটরসাইকেল দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় একটি নীল রঙের মিনিট্রাক থামানোর পর পুলিশের কথিত সোর্স রবিন ও মোমিনের সহযোগিতায় পুলিশ সদস্যরা ট্রাকটি সাতকানিয়ার কেরানীহাট এলাকায় নিয়ে ৩০ হাজার ইয়াবা সরিয়ে নেন।

অনুসন্ধানে জানা গেছে, কক্সবাজারের চকরিয়া থেকে বান্দরবানের লামা হয়ে ৩০ হাজার ইয়াবা নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল একটি মিনিট্রাক। লোহাগাড়ার পুটিবিলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেল দিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ট্রাকটি থামানো হয়। এরপর চালককে নিয়ন্ত্রণে নিয়ে ট্রাকটি বিভিন্ন স্থানে ঘোরানোর পর সাতকানিয়ার কেরানীহাট রেলক্রসিং সংলগ্ন একটি এলপিজি পাম্পের এক পাশে নেওয়া হয়। সেখানে তল্লাশি চালিয়ে ট্রাকের চালকের আসনের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ইয়াবাগুলো সরিয়ে ফেলা হয়।

ট্রাক চালক নাছিরের অভিযোগ, তাকে হাতকড়া পরিয়ে ট্রাক থেকে নামানো হয়। পরে একটি অটোরিকশায় আটকে রাখা অবস্থায় অন্যরা ট্রাকে তল্লাশি চালিয়ে তিনটি পোটলায় রাখা ৩০ হাজার ইয়াবা নিয়ে যান। এ সময় ট্রাকের সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে ক্যামেরার মেমোরি কার্ডও ফরম্যাট করে দেওয়া হয়।

এ ঘটনায় তিন পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তাদের থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুলিশে ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগ, বিশেষ বিসিএসে ৪০০-৫০০ এএসপি

পুলিশে ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগ, বিশেষ বিসিএসে ৪০০-৫০০ এএসপি

পুলিশকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে সম্পূর্ণ মুক্ত রাখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে সম্পূর্ণ মুক্ত রাখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

তাহসিফের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন নেই: নৌপুলিশ

তাহসিফের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন নেই: নৌপুলিশ

তাহসিফের লাশের সঙ্গে যা পাওয়া গেল

তাহসিফের লাশের সঙ্গে যা পাওয়া গেল

হেলমেট পরা চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাল পুলিশ

হেলমেট পরা চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাল পুলিশ

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

আরও পড়ুন

গাইবান্ধায় দায়ের কোপে খুন, ৭ নারীসহ আটক ১৬

গাইবান্ধায় দায়ের কোপে খুন, ৭ নারীসহ আটক ১৬

রাতের আঁধারে ট্রাকভর্তি সার পাচারকালে আ.লীগ নেতা আটক

রাতের আঁধারে ট্রাকভর্তি সার পাচারকালে আ.লীগ নেতা আটক

পুলিশ-সোর্স যোগসাজশে ট্রাক থেকে ইয়াবা লুট, অতঃপর...

পুলিশ-সোর্স যোগসাজশে ট্রাক থেকে ইয়াবা লুট, অতঃপর...

পরীক্ষায় দেখে লিখতে বাধা দেওয়ায় শিক্ষককে ঘুসি, অতঃপর...

পরীক্ষায় দেখে লিখতে বাধা দেওয়ায় শিক্ষককে ঘুসি, অতঃপর...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম