Logo
Logo
×

Advertisement

জাতীয়

বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

Advertisement

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৪:০০ পিএম

বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

Advertisement

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির জয়কে সরকারের কাজের প্রতি জনগণের আস্থার প্রতীক বলে উল্লেখ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, এ নির্বাচনের মাধ্যমে জনগণ প্রমাণ করেছে, বিরোধী দলের জনপ্রিয়তায় বড় ধরনের ধস নেমেছে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে ঠাকুরগাঁওয়ের টাঙন ব্যারেজে আয়োজিত ঐতিহ্যবাহী মাছ ধরা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকার আট মাসে কী করেছে আর কী করেনি, তার সঠিক মূল্যায়ন করেছেন ঠাকুরগাঁওয়ের মানুষ। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশের জন্য কী করছে, তাও জনগণ দেখছে। অন্যদিকে, যারা আজ বিক্ষোভের ডাক দিচ্ছে, তারা অতীতে বিভিন্ন সময়ে লংমার্চ ও রোডমার্চ করলেও উপনির্বাচনের ফলাফলে জনগণ তাদের অবস্থান পরিষ্কার করেছে।

নির্বাচনি পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, এ নির্বাচনে বিএনপির প্রার্থী প্রায় ১ লাখ ৩০ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। বিপরীতে বিরোধী দলের প্রার্থী অত্যন্ত কম ভোট পেয়েছেন। বিগত দিনে বিরোধী দলের কর্মকাণ্ডের কারণেই জনগণের মাঝে তাদের এই জনপ্রিয়তা হ্রাস পেয়েছে।

নদী ও খাল খনন প্রসঙ্গে ফরহাদ হোসেন আজাদ জানান, বর্তমান সরকার দেশব্যাপী খাল ও নদী খননের ব্যাপক উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী নিজেই এ কার্যক্রম তদারকি করছেন। কাজে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, বিগত দিনে কী হয়েছে, সেদিকে আমি যেতে চাই না। তবে বর্তমান পানিসম্পদ মন্ত্রণালয় সম্পূর্ণ জবাবদিহির আওতায় পরিচালিত হচ্ছে। প্রতি মাসেই প্রধানমন্ত্রীর কাছে এর রিপোর্ট জমা দিতে হয়। আমাদের তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে হবে। নদী ও খাল খনন করে পানি ধারণক্ষমতা বাড়াতে হবে, তবেই আমাদের নদীমাতৃক দেশ প্রাণ ফিরে পাবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে টাঙন ব্যারেজের তিনটি জলকপাট খুলে দেওয়া হয়। এরপর দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে হাজার হাজার স্থানীয় জেলে ও সাধারণ মানুষ উৎসবমুখর পরিবেশে মাছ শিকারে মেতে ওঠেন। মাছের স্বল্পতা দূর করতে খাল খনন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

জেলা প্রশাসক মো. রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. বেলাল হোসেন, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণ কমল সরকার, নির্বাহী প্রকৌশলী মো. আতিকুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৯৮ শতাংশ কেন্দ্রে হার জামায়াত প্রার্থীর

আ.লীগ ও সংখ্যালঘু ভোট পেয়েছেন বিএনপির প্রার্থী ৯৮ শতাংশ কেন্দ্রে হার জামায়াত প্রার্থীর

জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন মির্জা ফয়সল

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন মির্জা ফয়সল

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামানত হারালেন তিন প্রার্থী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামানত হারালেন তিন প্রার্থী

জামায়াতের জান্নাতের টিকিট আর কাজে দেবে না: রাশেদ খাঁন

জামায়াতের জান্নাতের টিকিট আর কাজে দেবে না: রাশেদ খাঁন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: ইসি সচিব

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: ইসি সচিব

ভোট কারচুপির অভিযোগে বিক্ষোভের ডাক জামায়াতের

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ভোট কারচুপির অভিযোগে বিক্ষোভের ডাক জামায়াতের

আরও পড়ুন

হাম উপসর্গে আরও একজনের মৃত্যু

হাম উপসর্গে আরও একজনের মৃত্যু

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি কত, নির্ধারণ করে দিল সরকার

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি কত, নির্ধারণ করে দিল সরকার

তাহসিফের মৃত্যু: ‘আসল সত্য’ উদঘাটন চায় রাওয়া

তাহসিফের মৃত্যু: ‘আসল সত্য’ উদঘাটন চায় রাওয়া

তাহসিফ হত্যা: ‘জুনিয়র বন্ধু’ ৪ দিনের রিমান্ডে

তাহসিফ হত্যা: ‘জুনিয়র বন্ধু’ ৪ দিনের রিমান্ডে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম