Logo
Logo
×

Advertisement

জাতীয়

তাহসিফ হত্যা: ‘জুনিয়র বন্ধু’ ৪ দিনের রিমান্ডে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৪:০১ পিএম

তাহসিফ হত্যা: ‘জুনিয়র বন্ধু’ ৪ দিনের রিমান্ডে

Advertisement

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কেএম তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেফতার তার ‘জুনিয়র বন্ধু’ আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (৩১ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করা হয়।

দ্বীপকে দুপুর সোয়া ২টার দিকে পুলিশের গাড়িতে করে আদালতে নেওয়া হয়। পরে তাকে হাজতখানায় রাখা হয়। মামলার তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে তাহসিফের লাশ উদ্ধারের ঘটনায় তার বাবা কে এম এনায়েতুল করিম হেলাল হত্যা মামলা করেন। শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে উত্তরখান থানায় এ মামলা করা হয়। 

এ মামলায় তাহসিফের জুনিয়র বন্ধু শাহরিয়ার রেজা দ্বীপকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় নৌপুলিশ। 

নৌপুলিশ ঢাকা রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তফা কামাল বলেন, তাহসিফের বাবা উত্তরখান থানায় হত্যা মামলাটি করেছেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর এ ঘটনায় আরও তথ্য জানা যাবে। মামলাটি উত্তরখান থানায় হলেও তদন্ত করবে নৌপুলিশ।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বাসা থেকে বের হয় তাহসিফ। পরদিন টঙ্গীর মাজার বস্তি এলাকায় তুরাগ নদে ঝাঁপ দেন তিনি। নদীর সীমানাপ্রাচীরের ২৯ নম্বর পিলারের কাছ থেকে তার ঝাঁপ দেওয়ার তথ্য পাওয়া যায়। পরে উত্তরখান থানার তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

তাহসিফের মৃত্যুর ঘটনায় কী ঘটেছিল, সে বিষয়ে তদন্ত করছে নৌপুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর থেকে দ্বীপকে জিজ্ঞাসাবাদ জন্য হেফাজতে নেয় পিবিআই। 

জিজ্ঞাসাবাদে দ্বীপ জানান, মঙ্গলবার দিবাগত রাতে টঙ্গী মাজার বস্তি এলাকায় পুলিশসহ কিছু লোক ধাওয়া দিলে তাহসিফ নদীতে ঝাঁপ দেন। ‌দ্বীপের তথ্য মতে পিবিআই মাজার বস্তি এলাকার হোন্ডা গলি থেকে তাহসিফের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। দ্বীপকে নিয়ে পিবিআই শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করে। পরে রাতে দ্বীপকে নৌপুলিশের কাছে হস্তান্তর করে সংস্থাটি।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: তাহসিফের লাশ উদ্ধার


আরও পড়ুন

সম্পর্কিত খবর

তাহসিফের মৃত্যু: ‘আসল সত্য’ উদঘাটন চায় রাওয়া

তাহসিফের মৃত্যু: ‘আসল সত্য’ উদঘাটন চায় রাওয়া

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

তাহসিফের মৃত্যু: জিজ্ঞাসাবাদে নতুন তথ্য দিলেন বন্ধু দ্বীপ

তাহসিফের মৃত্যু: জিজ্ঞাসাবাদে নতুন তথ্য দিলেন বন্ধু দ্বীপ

পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ দেন তাহসিফ

পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে দীপ পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ দেন তাহসিফ

যেভাবে উদ্ধার হলো তাহসিফের মোটরসাইকেল

যেভাবে উদ্ধার হলো তাহসিফের মোটরসাইকেল

সেই বাইক উদ্ধার, রাতে বন্ধু দীপকে নিয়ে যান তুরাগ নদের কাছে

সেই বাইক উদ্ধার, রাতে বন্ধু দীপকে নিয়ে যান তুরাগ নদের কাছে

আরও পড়ুন

হাম উপসর্গে আরও একজনের মৃত্যু

হাম উপসর্গে আরও একজনের মৃত্যু

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি কত, নির্ধারণ করে দিল সরকার

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি কত, নির্ধারণ করে দিল সরকার

তাহসিফের মৃত্যু: ‘আসল সত্য’ উদঘাটন চায় রাওয়া

তাহসিফের মৃত্যু: ‘আসল সত্য’ উদঘাটন চায় রাওয়া

তাহসিফ হত্যা: ‘জুনিয়র বন্ধু’ ৪ দিনের রিমান্ডে

তাহসিফ হত্যা: ‘জুনিয়র বন্ধু’ ৪ দিনের রিমান্ডে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম