ঠাকুরগাঁও-১ উপনির্বাচন
জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন মির্জা ফয়সল
Advertisement
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর এক বিরল ও প্রশংসনীয় রাজনৈতিক সৌহার্দ্যের দৃশ্য দেখা গেছে।
জয়ের পরদিন শুক্রবার (৩০ অক্টোবর) সকালে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসেনের বাসায় ফুলের তোড়া নিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন।
এ সময় দুই নেতা কোলাকুলি করেন, একে অপরকে মিষ্টিমুখ করান এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন।
সাক্ষাতকালে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন দলীয় মতপার্থক্য ভুলে দেলাওয়ার হোসেনকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে আগামীদিনের ঠাকুরগাঁও গড়ার উদাত্ত আহ্বান জানান। জবাবে জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেনও ঠাকুরগাঁওয়ের যেকোনো উন্নয়নমূলক কাজে সর্বদা পাশে থাকার দৃঢ় আশ্বাস প্রদান করেন।
এক নজরে ভোটের ফলাফল
এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট।
নিকটতম প্রতিদ্বন্দ্বী (জামায়াত/১১-দলীয় ঐক্য) দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট। ভোটের ব্যবধান- ১ লাখ ৩১ হাজার ৩৩৬ ভোট।
