নারী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠন
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পিএম
বাংলাদেশ নারী অধিকার পরিষদের আহবায়ক সংগীতা হক ও সদস্য সচিব মল্লিকা আক্তার সোনালী।
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ নারী অধিকার পরিষদের কেন্দ্রীয় আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) রাতে সংগঠনটির উপদেষ্টা মো. নুরুল হক ও উপদেষ্টা হাসান আল মামুন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বাংলাদেশ নারী অধিকার পরিষদের কমিটিতে আহবায়ক করা হয়েছে সংগীতা হককে, সদস্য সচিব মল্লিকা আক্তার সোনালী ও মুখপাত্র ফাতেমা তুজ জোহরা রেসা।
এতে ১০ জনকে যুগ্ম আহবায়ক করা হয়েছে; তারা হলেন- এডভোকেট আনোয়ারা আহমেদ মালা, ইসরাত জাহান জেনি, মেহবুবা আক্তার, কামরুন নাহার মঞ্জু, হাওয়া নাজমিন জুই, মাহফুজা নুসরাত মোনা, উর্মি ইসলাম, কবিতা খাতুন, হাবিবা তাজফি, ফাইমা আক্তার পলি।
যুগ্ম সদস্য সচিব করা হয়েছে ১১ জনকে;তারা হলেন- নাসরিন আক্তার, মাহফুজা আক্তার মুক্তা, শান্তি আক্তার (দপ্তর), উম্মে হাফসা (অর্থ), কানিজ ফাতেমা, তামান্না আক্তার তন্বী (মিডিয়া), রেহানা আক্তার, ফাতেমা তুজ জোহরা, জিনিয়া আক্তার চায়না, জিন্নাতুন নাহার শিলু, কেয়া ইসলাম।
সদস্য করা হয়েছে ১৪ জনকে;তারা হলেন- নয়ন মনি,ফাতেমা আক্তার, মিনা আক্তার, শেফালী আক্তার, হাফসা ইয়াসিন, ফাতেমা খাতুন জান্নাত, লিমা আক্তার সারা, রুমা আক্তার, সাথী আক্তার, কামরুন নাহার স্বর্ণা, স্বর্নালী আক্তার, অনু আক্তার মনি, ইতি আক্তার, কলি আক্তারকে।

