মুক্তিযুদ্ধের বিরোধিতার জায়গা থেকে জামায়াত এখনো সরে আসে নাই: আবু হানিফ
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পিএম
গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
|
ফলো করুন |
|
|---|---|
মুক্তিযুদ্ধের বিরোধিতার জায়গা থেকে জামায়াতে ইসলামী এখনো সরে আসেনি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। মঙ্গলবার (২৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে আবু হানিফ বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর অবস্থান ছিল বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে। বাংলাদেশের রাজনীতি করতে হলে, জামায়াত কে এই ঐতিহাসিক দায়ের মুখোমুখি হতেই হবে। মুক্তিযুদ্ধে বিরোধিতার জন্য জামায়াতে ইসলামী কখনো আনুষ্ঠানিকভাবে জাতির কাছে ক্ষমা চায়নি।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর জামায়াতে ইসলামী তাদের রাজনৈতিক ইতিহাসের অন্যতম অনুকূল সময় পার করছে। সর্বশেষ জাতীয় নির্বাচনেও দলটি আগের তুলনায় ভালো ফল করেছে। কিন্তু লক্ষণীয় বিষয় হলো, দলটি বিভিন্ন সময়ে ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করছে, এমনকি কখনো কখনো ২০২৪ কে ১৯৭১ এর চেয়েও বড় করে উপস্থাপনের চেষ্টা করছে। প্রশ্ন হলো, এই তুলনার আড়ালে কি ১৯৭১ সালে তাদের ঐতিহাসিক ভূমিকার দায় আড়াল করার চেষ্টা চলছে?
সম্প্রতি পিরোজপুরে একজন মুক্তিযোদ্ধার লাশ দাফনকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের ঘটনা এবং গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জামায়াতে ইসলামীর কিছু কর্মকাণ্ড তাদের মুক্তিযুদ্ধকালীন অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। এমনকি জামায়াতের কর্মকাণ্ডে স্পষ্ট যে, মুক্তিযুদ্ধের বিরোধিতার জায়গা থেকে জামায়াত এখনো সরে আসে নাই।

-6ae05efca59b4.jpg)