জামায়াত কি বিরিয়ানির ভাগের জন্য সরকারের বিরোধিতা করে: আবু হানিফ
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পিএম
গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ প্রশ্ন তুলেছেন, জামায়াতে ইসলামী কি জনগণের অধিকার আদায়ের জন্য সরকারের বিরোধিতা করছে, নাকি বিরিয়ানির ভাগ পাওয়ার জন্য।
বুধবার (২১ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশ্ন তোলেন।
পোস্টে আবু হানিফ লেখেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, বিরোধী দলকে চকলেট দিয়ে খুশি করে, আর তারা বিরিয়ানি খায়।’
জামায়াত নেতার এই বক্তব্যের সূত্র ধরে আবু হানিফ বলেন, এ নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট সুযোগ রয়েছে। সংসদের ভেতরে বিরোধী দলের এক ধরনের বক্তব্য, আর সংসদের বাইরে রাজপথে আরেক ধরনের হুংকার দেখা যায়। এই দ্বিমুখী রাজনীতি কীসের ইঙ্গিত দেয়, সেই প্রশ্নও তোলেন তিনি।
আবু হানিফের প্রশ্ন, রাজপথে সরকার পতনের হুমকি দেওয়া হলেও সুযোগ-সুবিধার ভাগ পাওয়ার পর সুর নরম হয়ে যায় কেন? এসব হুমকি ও হুংকার কি জনগণের অধিকার আদায়ের জন্য, নাকি নিজেদের বিরিয়ানির ভাগ নিশ্চিত করার জন্য?
তিনি আরও বলেন, বিরিয়ানির ভাগ পাওয়ার পর বিরোধী দলের আচরণ দেখে মনে হয়, জনগণের অধিকারের জন্য নয়, বরং বিরিয়ানির ভাগের জন্যই জামায়াত সরকারের বিরোধিতা করে।

