Logo
Logo
×

Advertisement

রাজনীতি

‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনে কেন যায়নি, ব্যাখ্যা দিল জামায়াত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পিএম

‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনে কেন যায়নি, ব্যাখ্যা দিল জামায়াত

রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগৃহীত ছবি

Advertisement

জুলাই শহীদদের স্মরণে ‌‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে বিরোধী দলের নেতারা উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে সেখানে কেন যাননি, সেই প্রশ্নের উত্তর দিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার।

মঙ্গলবার (২০ অক্টোবর) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, অনুষ্ঠানের দাওয়াতপত্রে সরকারের সব অতিথির নাম থাকলেও মন্ত্রীর পদমর্যাদার বিরোধীদলীয় নেতার নাম সেখানে ছিল না। তিনি সেখানে কি হিসেবে উপস্থিত হবেন সেটাও উল্লেখ ছিল না। তিনি প্রশ্ন রাখেন তাহলে কি তিনি দর্শক সারিতে বসবেন?

এর আগে সোমবার রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের ফলক উন্মোচন এবং আধুনিকায়ন করা ওসমানী উদ্যানের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, যাদের আত্মত্যাগের কারণে বিরোধী দলের নেতারা আজ বিরোধীদলীয় নেতা ও সংসদ সদস্য হিসেবে পরিচিতি পেয়েছেন, সেই শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের পাশে তাদের থাকা উচিত ছিল।

প্রধানমন্ত্রী বলেন, বিরোধিতা করার জন্যই বিরোধিতা করলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সংসদে বিরোধী দল অবশ্যই বিরোধিতা করবে, তবে সেই বিরোধিতা হতে হবে গঠনমূলক। পুরোনো রাজনৈতিক সংস্কৃতিতে থেকে গেলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব হবে না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার: প্রধানমন্ত্রী

রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার: প্রধানমন্ত্রী

বাস থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী, তুললেন সেলফি

বাস থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী, তুললেন সেলফি

প্রধানমন্ত্রীর ​জাপান সফরে ৮ চুক্তির লক্ষ্য, চারটি চূড়ান্ত: পররাষ্ট্র সচিব

প্রধানমন্ত্রীর ​জাপান সফরে ৮ চুক্তির লক্ষ্য, চারটি চূড়ান্ত: পররাষ্ট্র সচিব

রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা কেন ‘ঐতিহাসিক’ বললেন ভূমিমন্ত্রী

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা কেন ‘ঐতিহাসিক’ বললেন ভূমিমন্ত্রী

আরও পড়ুন

দিলীপ আগরওয়ালার ৩ দিনের রিমান্ড চায় সিআইডি

দিলীপ আগরওয়ালার ৩ দিনের রিমান্ড চায় সিআইডি

যারা মুনাফেকি করবেন, তারেক রহমান তাদের ক্ষমা করবেন না: আইনমন্ত্রী

যারা মুনাফেকি করবেন, তারেক রহমান তাদের ক্ষমা করবেন না: আইনমন্ত্রী

‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনে কেন যায়নি, ব্যাখ্যা দিল জামায়াত

‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনে কেন যায়নি, ব্যাখ্যা দিল জামায়াত

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতা গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতা গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম